বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ আওয়ামীলীগ এর থানা এবং ইউনিয়ন ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছায় ভালবাসায় সিক্ত হলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগ এর নব নির্বাচিত সভাপতি আব্দুল হাই।
বৃহস্পতিবার সকাল ১১টায় নারায়ণগঞ্জ জেলা পরিষদের কার্যালয়ে আবদুল হাইকে এই ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগ এর নব নির্বাচিত সভাপতি আব্দুল হাইকে ফুলেল শুভেচ্ছা জানান বন্দর ধামগড় ইউনিয়ন আওয়ামীলীগ , নারায়ণগঞ্জ জেলা বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ ও জেলা যুব আইনজীবী পরিষদের নেতৃবৃন্দরা।
এ সময় উপস্থিত ছিলেন, ধামগড় ইউনিয়ন আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক আব্দুল আলি ভূঁইয়া, প্রচার সম্পাদক মো. আকতার হোসেন, বন্দর থানা আওয়ামীলীগ নেতা মো. শাজাহান, জেলা বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ সভাপতি এড ফজলে রাব্বি, সাধারণ সম্পাদক নোমেল মোল্লা, সাবেক আড়াইহাজার উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আকতার কবিতা, যুব আইনজীবী পরিষদ এর এড শাহিনুর রহমান প্রমুখ।
