বিজয় বার্তঅ ২৪ ডট কম
শুক্রবার ৭ অক্টোবর বিকাল ৫টায় ডি.আই.টি কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মুহা. মাসুম বিল্লাহর সভাপতিত্বে ও সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদের পরিচালনায় যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভাপতি তার বক্তব্যে বলেন, ইসলামের প্রতি সবসময় মুসলমানরা দুর্বল। অর্থাৎ ইসলামকে অনেক মহব্বত করে। আর এই দুর্বলতাকে পুঁজি করে অনেক প্রতারকগোষ্ঠী সাধারণ মুসলমানের ঈমান-আমলকে ধ্বংস করে দিচ্ছে। সামনে আসছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচন। নির্বাচনে আমাদেরকে ঈমানের পরীক্ষা দিতে হবে। কোন মোহ-ই যেন আমাদের ঈমানকে দুর্বল করে দিতে না পারে। উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন, দীনি সংগঠন নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক আলী হোসেন কাজল মাস্টার, ইসলামী শ্রমিক আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুহা. শাহাদাত হোসেন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সভাপতি মুহা. ওমর ফারুক, জাতীয় শিক্ষক ফোরাম নারায়ণগঞ্জ জেলার আহবায়ক হাফেজ মাও. আব্দুল্লাহ আল ফারুক। সভাপতি মুফতি মাসুম বিল্লাহ আরও বলেন, ইসলামের পক্ষে হযরত পীর সাহেব হুজুরের মনোনীত প্রার্থীকে নির্বাচিত করতে হবে। বাতিলের হুমকি-ধমকিকে পদদলিত করে সম্মুখপানে এগিয়ে যেতে হবে। সভায় অন্যান্য বক্তারা বলেন, প্রচলিত শিক্ষানীতিকে হিন্দুত্ববাদ ও নাস্তিক্যবাদ দিয়ে সাজানো হয়েছে। এতে কোমলমতি শিক্ষার্থীদেরকে নাস্তিক্যবাদের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এটা কখনও সহ্য করা হবে না। তাছাড়াও আগামী ২০ অক্টোবর এ শিক্ষানীতি বাতিলের দাবিতে সংগৃহীত গণস্বাক্ষরের কপি জেলা প্রশাসক বরাবরে পেশ করা হবে। উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সহ-সভাপতি আলহাজ¦ আব্দুল হাই, সহ-সভাপতি ও নাসিক ২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আলহাজ¦ মুহা. সোহরাব হোসেন, ২৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মুহা. নূর হোসেনসহ নারায়ণগঞ্জ মহানগরের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
