বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরের কুখ্যাত মাদক স¤্রাট জুয়েলকে বাঁচাতে বন্দর থানার চৌকশ উপ-পরিদর্শক আলম সরোয়ার্দ্দী রুবেলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে একটি চক্র। আর্থিক ফায়দা লুটতে চক্রটি একজন মাদক স¤্রাটের পক্ষাবলম্বন করায় গোটা বন্দর জুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। বন্দরের সর্বস্তরের জনগণ তদন্দ সাপেক্ষে মাদক স¤্রাট জুয়েলের শেল্টারদাতাদের শনাক্তপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জনিয়েছে। এদিকে দারোগা সরোওয়ারর্দ্দী রুবেলের কর্মকান্ডে সন্তষ্টি প্রকাশ করে মদনগঞ্জ এলাকার জাতীয় শ্রমিক পার্টির নেতা বেলায়েত হোসেন জানান,সরোয়ারর্দ্দী সত্যিকার অর্থেই সমাজের ভাল করার জন্য অভিযান চালিয়ে থাকেন। তার তৎপরতার কারণে মদনগঞ্জ,ঘারমোড়া,মাহমুদনগর,ফরাজীকান্দা,বেপারীপাড়া ও সোনাকান্দাসহ বিভিন্ন এলাকার শান্তিপ্রিয় বাসিন্দারা সরোয়ারর্দ্দীর কর্মকান্ডে আন্তরিক সাধূবাদ জানিয়েছে। বেলায়েত আরো বলেন,একজন মাদক ব্যবসায়ীর পক্ষ নেয়া কতটুকু যুক্তিযুক্ত তা বিবেচনা করা দরকার। মাদক ব্যবসায়ীর পক্ষে কাজ করা মানেই মাদক ব্যবসায়ীকে উৎসাহিত করা। বিষয়টি তদন্তপূর্বক কার্যকরি পদক্ষেপ নেয়া অত্যাবশ্যক।
