বিজয় বার্তা ২৪ ডট কম
আসন্ন শারদীয় দূর্গা পূজা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও পূজার সময়ে করনীয় বিষয়ে ঢাকা বিভাগীয় কমিশনার সাথে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকাল ৫টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই মতবিনিময় অনুষ্ঠিত হয় ।
এ সময় ঢাকা বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমেদ এর সাথে ভিডিও কফারেন্সে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বী মিয়া, জেলা অতিরিক্ত মেডিষ্ট্রেট মো. ছারোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহিন আরা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) গাউছুল আজম, সদর উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আকতার চৌধুরী, রুপগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার ফারজানা ইসলাম, আড়াইহাজার উপজেলার নির্বাহী অফিসার কামাল হোসেন, বন্দর উপজেলার নির্বাহী অফিসার মৌসুমী হাবিব, র্যাব-১১ রিগ্যাল এন্ড মিডিয়া বেঞ্চ এএসপি শাহ মো. মশিউর রহমান পিপিএম, জেলা এনএসাই প্রধান মো. রফিকুল ইসলাম, ফায়ার সার্ভিস উপ পরিচালক দিনমনি সরমা, জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা খালেদ মামুন চৌধুরী, নাসিক ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মো. মাহমুদুর রহমান হাবিব, নারায়ণগঞ্জ জেলা আনসার কমান্ডার সিরাজুর রহমান ভূঁইয়া, ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের আরএমও ড. আসাদুজজামান , নারায়ণগঞ্জ জেলা পূজা উদৃযাপন পরিষদের সভাপতি শঙ্কর কুমার সাহা, সাধারণ সম্পাদক সুজন সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক কমলেশ সাহা, নারায়ণগঞ্জ মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, যুগ্ম সাধারণ সম্পাদক উওম সাহা, নারায়ণগঞ্জ সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রঞ্জিত মল্লিক প্রমুখ।
এ সময়ে ভিডিও কনফারেন্স রাব্বী মিয়া বলেন, হিন্দু ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা উপলক্ষে বিকেএমই এর সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করেছে। শারদীয় দূর্গা পূজা উৎসব যাতে করে সবাই সুন্দর ও শান্তিপূর্ণ ভাবে উদযাপন করতে পারে তার জন্য নারায়ণগঞ্জ পাঁচজন সংসদ সদস্য কাজ করছে। পূজা উপলক্ষে জেলা পুলিশ ও র্যাবের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশের পাশাপাশি পূজা উদৃযাপনে নিরাপত্তা দেওয়ার জন্য মহানগর, পৌরসভা ও উপজেলায় সরকার দলীয় আওয়ামীলীগ এর কমিটির গঠন হয়েছে তারা পূজার সময়ে সবাইকে নিরাপত্তা প্রদানে কাজ করবে। এছাড়া পূজা মন্ডপে পরিদর্শনের রাস্তা ঘাট সংস্করণ করা হয়েছে। বিদুৎ সংযোগ ও মিটার বিল সরবরাহের ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, প্রতিমা বিসর্জন দেওয়ার ঘাট পরিদর্শন করা হয়েছে। কিছু ত্রুটি ও সমস্যা ছিল তা সমাধান করা হয়েছে। প্রতিমা বিসর্জন দেওয়ার সময়ে ফায়ার সার্ভিসের ডোবরি দল মোতায়েন করা হবে। সিভিল সার্জন হতে মেডিক্যাল টিম রাখার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
শারদীয় দূর্গা উৎসব যাতে করে সবাই সুন্দর ও শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশের মাধ্যমে উদৃযাপন করতে পারে তার জন্য নারায়ণগঞ্জ জেলা প্রশাসন সার্বিক ভাবে সহযোগিতা করবে ।

