বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ মহানগর জাতীয় শ্রমিকলীগ এর সভাপতি কাজিম উদ্দিন আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শ্রমিকরা নিরলস পরিশ্রম করে যাচ্ছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন ও ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে শেখ হাসিনার নেতৃত্বে আমরা জাতীয় শ্রমিক লীগ ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নকে বাধাগস্ত করতে একটি মহল অপপ্রচার চালাচ্ছে ও জঙ্গীবাদ সৃষ্টি করে মানুষ হত্যা মাধ্যমে দেশের ভাবমূর্তি নষ্ট করছে। কিন্তু শ্রমিকেরা বেচে থাকতে কোন অশুভ শক্তি বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতে পারবে না।
বৃহস্পতিবার বিকাল ৫টায় শহরের দুই নং রেল গেইটে সংলগ্ন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামীলীগ এর কার্যালয়ে জাতীয় শ্রমিক লীগ নারায়ণগঞ্জ মহানগর এর উদ্যোগে সাংগঠনিক বিষয়ক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
নারায়ণগঞ্জ মহানগর জাতীয় শ্রমিকলীগ এর সভাপতি কাজিম উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, মহানগর জাতীয় শ্রমিকলীগ এর সাংগঠনিক সম্পাদক শরফুউদ্দিন আহমেদ সুজন, ১২ নং ওয়ার্ড জাতীয় শ্রমিক লীগের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফিরোজ মেম্বার, ১৩ নং ওয়ার্ড এর সাধারণ সম্পাদক এস এম জিল্লুর রহমান, ১৫ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক বাদল মজুমদার, নারায়ণগঞ্জ লেবার লোড অনলোড ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, ১৭ নং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি মিজু আহমেদ বাসেদ প্রমুখ।
তিনি আরো বলেন, শ্রমিক লীগ বাংলাদেশের সাধারণ মানুষের দল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলার খেটে খাওয়া দিনমজুরের অধিকার লক্ষ্যে জাতীয় শ্রমিক লীগ প্রতিষ্ঠা করেন। মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সকল আন্দোলন সংগ্রামে শ্রমিকেরা প্রধান ভূমিকা পালন করেন।

