বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লা মডেল পুলিশের অভিযানে ৮’শ পিছ ইয়াবা ও ৩০ বোতল ফেন্সিডিল সহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার ভোর ৪ টায় ফতুল্লার মাসদাইর সিদ্দিক ফকিরের বাড়িতে এসআই মিজানুর রহমান-২ ও এএসআই মো. আসাদের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, নারায়ণগঞ্জ জেলার ফতুল্লার পশ্চিম মাসদাইর বড় বাড়ী এলাকার মৃত আলাউদ্দিনের ছেলে দিদার হোসেন(৫০), আমলাপাড়া এলাকার ইসলামের স্ত্রী ফাতেমা বেগম ফতে(৩২) ও মাদারীপুর জেলার মুন্সিকান্দি এলাকার আব্দুল খালেদের ছেলে মো. পলাশ।
এ ব্যাপারে ফতুল্লা মডেল থানায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
