বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের সুপ্রীম নিটওয়ার নামে একটি তৈরী পোষাক কারখানার শ্রমিকরা বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালন করেছে। হাজিরা বোনাস, খাবার ও যাতায়াত ভাতা, টিফিন বিল বৃদ্ধির দাবিতে কর্মবিরতি পালন করে শ্রমিকরা। এছাড়াও বেতন ভাতা রাতে না দিয়ে দিনের বেলা বেতন ভাতা পরিশোধ করার দাবি জানান শ্রমিকরা। রোববার সাড়ে ১০ট থেকে ৩টা পর্যন্ত কর্মবিরতি পালন করে শ্রমিরা। পরে বেপজা, শিল্প পুলিশ ত্রিপক্ষীয় বৈঠকে মালিকপক্ষ শ্রমিকদের দাবি মেনে নিলে শ্রমিকরা কাজে যোগ দেয়। তবে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিকাল ৩টার দিকে ওই কারখানাটি ছুটি ঘোষণা করে। সোমবার সকালে শ্রমিকরা যথারীতি কাজে যোগ দিবে।
শ্রমিকদের দাবিগুলো হল, হাজিরা বোনাস ৪০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০টাকা, খাবার ও যাতায়াত ভাতা ১৫৩০ টাকা থেকে ২০০০ টাকা, টিফিন বিল ৩০ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা ও বেতন ভাতা রাতে না দিয়ে দিনের বেলা বেতন ভাতা পরিশোধ করার দাবি জানান।
নারায়ণগঞ্জ শিল্প পুলিশ-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন জানান, শ্রমিকরা কিছু দাবি নিয়ে কর্মবিরতি পালন করেছিল। পরে মালিকপক্ষ শ্রমিকদের দাবিগুলো মেনে নিলে শ্রমিকরা কাজে যোগ দেয়।
