বিজয় বার্তা ২৪ ডট কম
সারাদেশের বে-সরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জঙ্গি ও সন্ত্রাস বিরোধী আলোচনা সভা ও মানববন্ধন কর্মসূচি’ অংশ হিসেবে সিদ্ধিরঞ্জের মিজমিজি কান্দাপাড়াস্থ এন আলম মেরিট কেয়ার স্কুলের শিক্ষার্থীরা জঙ্গি ও সন্ত্রাস বিরোধী আলোচনা এবং মানববন্ধন কর্মসূচি পালন করে। গতকাল রোববার বেলা ১০টা থেকে ১১টা পর্যন্ত এ মানববন্ধন কর্মসূচী পালন করে শিক্ষক ও শিক্ষার্থীরা। মানববন্ধন কর্মসূচী শেষে এন আলম মেরিট কেয়ার স্কুলের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল নুরুল আলমের সভাপতিত্বে জঙ্গি ও সন্ত্রাস বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভাইস-প্রিন্সিপাল জাকেরা আলম, শিক্ষক মোঃ রমজান আলী, শাহাবুদ্দীন আহামেদ, মোঃ আতিকুর রহমান, মোঃ বরকতউল্লাহ মুরাদ, মোঃ আকিক মিঞা, ,মাকসুদুর রহমান, সোহেল শেখ, মাহবুবুল আলম, হেলাল উদ্দিন মাসুম, ফারজানা, মাহমুদা মহসিনা, জনাধর্ন সরকার, ফারহানা আক্তার, হারুন অর রশিদ ও লুৎফর রহমান টিপু প্রমুখ।

