বিজয় বার্তা ২৪ ডট কম
ধর্মীয় ও আর্থ সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ শীর্ষক প্রকল্পের আওতায় ‘সামাজিক মূল্যবোধ’ বিষয়ে নিতাইগঞ্জ বলদেব জিউর আখড়া ও শিব মন্দিরে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচী শুরু হয়েছে।
আজ ২৪ সেপ্টেম্বর শনিবার সকাল ৯টায় আঞ্চলিক কর্মকর্তা বিকাশ কুমার শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রথম পর্বে ২৫ জন পুরোহিত ও সেবাইতকে নিয়ে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক গাউছুল আজম। প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন সহকারী প্রশিক্ষণ কর্মকর্তা পিংকি পাল, দী বিডিটাইমস২৪ডটকমের সম্পাদক ও জাতীয় হিন্দু মহাজোটের সিনিয়র সভাপতি মানিক চন্দ্র সরকার, বিষেরবাঁশী ডট কমের সম্পাদক ও হিন্দু মহাজোট নারায়ণগঞ্জ জেলার ভারপ্রাপ্ত সভাপতি সুভাষ সাহা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জয় কুমার রায় চৌধুরী বাপ্পী।
কর্মসূচির দ্বিতীয় পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠ শিল্পী মনোরঞ্জন ঘোষাল।
