বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বন্দরে সিগন্যাল দেয়ার অপরাধে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের দারোগা আক্তার হোসেনকে সিএনজি চাপায় হত্যার ব্যার্থ চেষ্টা চালিয়েছে মাদকসেবী চালক আক্তার। শুক্রবার সকালে থানার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মদনপুর বাসষ্ট্যান্ড নামক স্থানে এ ঘটনাটি ঘটে। আহত দারোগাকে গুরুতর অবস্থায় মদনপুরস্থ আর কে হাসপাতালে ভর্তি করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহত আক্তারের আশংকা কাটেনি। এ ঘটনায় পুলিশ মাতাল চালকসহ সিএনজিটি আটক করেছে। এ ব্যাপারে কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শরীফুল আলম জানান,ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ দিন ধরে অবৈধ এবং ফিটনেস সার্টিফিকেটবিহীন পরিবহণের ছড়াছড়ি। এ কারণে প্রতিনিয়তই বিভিন্ন বয়সের পথচারী দুর্ঘটনায় পতিত হয়ে প্রাণ হারিয়ে থাকে। একটি চক্র অবৈধ ষ্ট্যান্ড বসিয়ে নিয়মিত চাঁদার বিনিময়ে এসব গাড়ি পরিচালনা করছে। সম্প্রতি এ সকল অবৈধ ষ্ট্যান্ড উচ্ছেদ এবং অবৈধ ও ফিটনেসবিহীন পরিবহণ চলাচল বন্ধ করার জের ধরেই শুক্রবার সকালে হাইওয়ে রোড হয়ে (নারায়ণগঞ্জ থ ১১-১২২৩ নম্বরের)সিএনজি কাঁচপুরের উদ্দেশ্যে যাওয়ার সময় দারোগা ওই গাড়ির সিগন্যাল দিলে মাতাল চালক ক্ষিপ্ত হয়ে সিএনজি দ্রুতগতিতে চালিয়ে দারোগা আক্তারকে চাপা দিয়ে হত্যার ব্যার্থ চেষ্টা চালায়। সিএনজি’র ধাক্কায় আহত আক্তার মাটিতে লুটিয়ে পড়লে আশ পাশের লোকজন তাকে ধরাধরি করে স্থানীয় আরকে হাসপাতালে ভর্তি করে। এ সময় জনতা চালকসহ সিএনজিটি আটক করতে সক্ষম হয়।

