বিজয় বার্তা ২৪ ডট কম
মালিক-শ্রমিকের মধ্যে বিরোধ সৃষ্টির পাঁয়তারা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে সোনারগাঁয়ের কাঁচপুরের রহিম ষ্টীল মিলের শ্রমিকরা। শুক্রবার বেলা ১১টায় মিল অভ্যন্তরে সর্বস্তরের শ্রমিকদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন,আমরা রহিম ষ্টীল মিলের হাজার হাজার শ্রমিক। আমাদের পেটে লাথি মারার জন্য একটি চক্র শ্রমিক-মালিকের মধ্যে বিরোধ সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত রয়েছে। যারা শ্রমিকদের পেটে লাথি মারতে চায় তারা অমানুষ। তারা অনতিবিলম্ভে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে তদন্তপূর্বক আশু ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জের জেলা প্রশাসন তথা স্থানীয় সংসদ সদস্যসহ প্রশাসনের উর্দ্ধতন মহলের আশু হস্তক্ষেপ কামনা করছি। পরিশেষে তারা অপপ্রচারকারীদের বিরুদ্ধে বৃহৎ আন্দোলনের ঘোষণা দেন। সমাবেশে অংশ নেন শ্রমিক নেতা জজ মিয়া,রাসেল,শরীফ হোসেন,মনির হোসেন,মোঃ সোহেল,মনির সর্দার,মোস্তফা মেকানিক্যাল,আমানউল্লাহ,নূর আলম,মেহেদি হাসান,দেলোয়ার হোসেন,আবদুর রহিম,কবির হোসেন,মকবুল হোসেন,আফজাল হোসেন,জাহাঙ্গীর আলম,মোঃ নাসির,নাসিরউদ্দিন প্রমুখ।
