BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
এপ্রিল ১৫, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

মাদ্রাসা জঙ্গি তৈরির কারখানা নয় : শিক্ষামন্ত্রী

bijoy barta by bijoy barta
সেপ্টেম্বর ২১, ২০১৬
in জাতীয়, ব্রেকিং নিউজ
0
মাদ্রাসা জঙ্গি তৈরির কারখানা নয় : শিক্ষামন্ত্রী
0
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিজয় বার্তা ২৪ ডট কম

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, এখন মাদ্রাসা জঙ্গি তৈরির কারখানা নয়। মাদ্রাসা ইসলামী শরিয়াহভিত্তিক আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান। মাদ্রাসার নামে অপপ্রচার চালানো যাবে না।

মঙ্গলবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ডা. কায়ছার রহমান চৌধুরী মিলনায়তনে ‘শিক্ষার উন্নত পরিবেশ, জঙ্গিবাদমুক্ত শিক্ষাঙ্গন’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, অনেকের ধারণা কেবল মাদ্রাসা শিক্ষার্থীরাই জঙ্গি হয়। তাই তারা দেশের মাদ্রাসাগুলোর নামে অপপ্রচার চালায়। তারা বলে, মাদ্রাসা জঙ্গি তৈরির কারখানা। কিন্তু না, এখন মাদ্রাসা জঙ্গি তৈরির কারখানা নয়। মাদ্রাসা ইসলামী শরিয়াহভিত্তিক আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান। সাম্প্রতিক সময়ে দেশে যেসব জঙ্গি হামলা চালানো হচ্ছে, তার প্রায় সবগুলোর সঙ্গে নামিদামি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জড়িত। এর সঙ্গে মাদ্রাসার শিক্ষার্থীরা জড়িত নয়। দু-একজন মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী জঙ্গি হতে পারে। তাই বলে মাদ্রাসা জঙ্গি তৈরির কারখানা- এ কথা বলা যাবে না। মাদ্রাসার নামে অপপ্রচার চালানো যাবে না।

শিক্ষামন্ত্রী নিজ নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের চেনার তাগিদ দিয়ে শিক্ষকদের উদ্দেশে বলেন, অধিক সংখ্যক শিক্ষার্থী ভর্তি করানোর জন্য মন্ত্রণালয়ে ছুটবেন, আমাদের কর্মকর্তাদের নাজেহাল করবেন, আর শিক্ষার্থীর চেহারা চিনবেন না, এমনটি আর হতে দেওয়া হবে না। কোনো শিক্ষক যদি তার প্রতিষ্ঠানের শিক্ষার্থীকে না চেনেন, তবে ওই প্রতিষ্ঠানের এমপিও বাতিল করা হবে। কেবল প্রতিষ্ঠানের এমপিও বাতিলই নয়, শিক্ষার্থী না চেনা শিক্ষকের চাকরিও সরকারীকরণ করতে দেওয়া হবে না। কারণ তার শিক্ষক হওয়ার কোনো যোগ্যতা নেই। একজন শিক্ষককে তার শিক্ষার্থীর সব বিষয়ের খোঁজ রাখতে হবে। প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী ১০ দিনের বেশি অনুপস্থিত থাকলে তার অভিভাবকের সঙ্গে আপনাকে কথা বলতে হবে। অভিভাবক যদি নিশ্চিত করেন ওই শিক্ষার্থী নিখোঁজ, তবে তার ব্যাপারে প্রশাসনকে জানাতে হবে।

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আয়োজিত এ মতবিনিময় সভায় রাজশাহী বিভাগের সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব সোহরাব হোসেন, অতিরিক্ত সচিব এস এম এহসান কবীর ও চৌধুরী মুফাদ আহমেদ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক শামসুল হুদা, রাজশাহী বিভাগের ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ মনির হোসেন, জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীন এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মাহবুবুর রহমান।

পরে

নীট কনসার্ন’র মালিকের মা এর গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু

আগে

রিজার্ভের দেড় কোটি ডলার ফেরত পাচ্ছি : অর্থমন্ত্রী

আগে
রিজার্ভের দেড় কোটি ডলার ফেরত পাচ্ছি : অর্থমন্ত্রী

রিজার্ভের দেড় কোটি ডলার ফেরত পাচ্ছি : অর্থমন্ত্রী

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.