বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লার বিসিক ১নং এলাকায় আল-মদিনা নিটিং মিলসে গতকাল সকাল সাড়ে ৭টায় বিদ্যুতের ত্রুটিপূর্ন তারে শর্ট সার্কিটে অগ্নি কান্ড ঘটেছে।এতে ঐ প্রতিষ্ঠানের প্রায় ১কোটি ২৭লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।নারায়নগঞ্জ মন্ডলপাড়ার ২টি ফায়ার সার্ভিসের ইউনিটের টীম এসে আগুন নিভাতে সক্ষম হয়েছে।এব্যাপারে ফতুল্লা মডেল থানা নয় প্রতিষ্ঠানের মালিকের ছেলে মো. মেহেদী বিন ইসলাম বাদী হয়েছেএকটি অভিযোগ দায়ের করেছেন।
এলাকা সূত্রে জানা যায়, ফতুল্লা থানাধীন বিসিক শিল্পাঞ্চলে ১নং গলি আলÑ মদিনা নিটিং মিলস।আর এই প্রতিষ্ঠানটি দীর্ঘ ১৮ বৎসর যাবৎ মালিক আলহাজ্ব নূরুল ইসলাম পরিচালনা করে আসছে।অত্যান্ত সু নামের সহিত প্রতিষ্ঠানটি চলছে।এই প্রতিষ্ঠানের ৫ম তলা বিল্ডিংয়ের ৩য় তলা ফ্লোরে গতকাল (২০সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় বৈদ্যুতিক তার ত্রুটিপূর্ণ হওয়ায় শর্ট র্সাকিটে অগ্নিকান্ড ঘটেছে।এই অগ্নি কান্ডের খবর পেয়ে নারায়নগঞ্জ মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের ২ ইউনিট এসে প্রায় ২ঘন্টা পর আগুন নিয়ন্ত্রনে আনে।
প্রতিষ্ঠানের মালিক পক্ষ জানান, এই অগ্নি কান্ডে তাদের আনুমানিক প্রায় ২২/২৩ টন সুতা এবং৫টি নিটিং মেশিন পুড়ে গেছে। এত ক্ষতির পরিমান সুতার দাম প্রায় ৫২ লক্ষ টাকার, ৫টি মেশিনের মূল্য ৭৫ হাজার টাকা। মোট ক্ষতির পরিমান ১ কোটি ২৭ লক্ষ টাকা।

