বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে ১ বোতল বিদেশী মদসহ গিয়াসউদ্দিন ওরফে গেসু(৩০)নামে এক মাদকসেবীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে নিজ বাড়ি সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। ধৃত গেসু কামতাল এলাকার আবদুল গফুরের ছেলে। ফেরি করে বিক্রির সময় পুলিশ তাকে আটক করে বলে পুলিশ জানিয়েছে। এ ব্যাপারে থানায় মাদক আইনে একটি মামলা রুজু হয়েছে। ধৃতকে বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।

