বিজয় বার্তা ২৪ ডট কম
সিদ্ধিরগঞ্জে এক তরুণী (১৮) কে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেছে সাগর হোসেন (২১) নামে এক যুবক। ধর্ষণের অভিযোগে বুধবার রাতে সাগর হোসেনকে গোদনাইল আরামবাগ শান্তিনগর এলাকা থেকে পুলিশ গ্রেফতার করেছে। এ ঘটনায় বুধবার রাতে ধর্ষিতা বাদী হয়ে মামলা দায়ের করেছে। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় গোদনাইল চিত্তরঞ্জন খেয়াঘাট এলাকায়।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার তরুণী ও ওই যুবক কিছুদিন আগে একসঙ্গে স্থানীয় একটি গার্মেন্টসে চাকুরি করতো। চাকুিরর সুবাধে তাদের সঙ্গে পরিচয় ও পরে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সোমবার সন্ধ্যায় শীতলক্ষ্যা নদীর গোদনাইল চিত্ররঞ্জন খেয়াঘাট এলাকার একটি নির্জন স্থানে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে সাগর হোসেন ওই তরণীকে ধর্ষণ করে। এ ঘটনায় ধর্ষণের শিকার তরুণী বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করলে বুধবার রাতে পুলিশ গোদনাইল আরামবাগ শান্তিনগর এলাকা থেকে সাগর হোসেনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সাগর হোসেন সিদ্ধিরগঞ্জে গোদনাইল আরামবাগ শান্তিনগর এলাকার দুলাল বেপারীর ছেলে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মুঃ সরাফত উল্ল্যাহ ঘটনাটি স্বীকার করে জানান, বিয়ের প্রলোভন দেখিয়ে ওই তরুণীকে ধর্ষণ করে। ধর্ষণের অভিযোগে সাগর হোসেনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় ওই তরুণী বাদী হয়ে মামলা দায়ের করেছে।

