বিজয় বার্তা ২৪ ডট কম
পবিত্র ঈদ উল আযহা উপলক্ষ্যে কোরবানীর পশুর হাটের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় হাট ইজারাদারদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার এর সম্মেলন কক্ষে জেলা কোরবানীর পশুর হাটের ইজারাদার দের সাথে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মঈনুল হক এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) মো. মোস্তাফিজুর রহমান, (ডিএসবি) মো. ফারুক হোসেন, (ট্রাফিক) বদরুল আলম মোল্লা, ফতুল্লা থানার এসপি ( বি-সার্কেল) মো. শরফুউদ্দিন আহমেদ, ওসি কামাল উদ্দিন, সদর থানার ওসি আসাদুর জামান, কুরবানীর পশুর হাটের ইজারাদার নাজির হোসেন ফকির, এবিএম আজহারুল ইসলাম, নুর মোহাম্মদ, আবুল কালাম আজাদ, মো. শাহ আলম, হাজী নুরুল ইসলাম চৌধুরী, আবুল হোসেন মেম্বার, মানিক চাঁন, আশরাফুল ইসলাম প্রমুখ।
এ সময়ে জেলা পুলিশ সুপার মঈনুল হক বলেন, সড়ক ও নৌ পথে গরু ব্যবসায়ীদের কোন রকম হয়রানি করা যাবে না। সকল হাটে সিসি ক্যামেরা আওতাধীন এবং জাল নোট সনাক্ত করতে মেশিন রাখতে হবে। গরু ব্যবসায়ীরা তাদের চাহিদা অনুযায়ী পশুর হাটে গরু ছাগল বিক্রি করবে। সে সব হাটের পাশে সড়ক ও মহাসড়ক আছে সেখানে জন সাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করা যাবে। প্রতিটি হাটে নিজস্ব স্বেচ্ছাসেবক রাখতে এবং তাদের নামের তালিকা সংশ্লিষ্ট থানায় জমা দিতে হবে। প্রতি বছরই গরু ব্যবসায়ীরা গরু বিক্রি করে টাকা নিয়ে যাওয়ার সময়ে বিভিন্ন মলম পার্টি স্বীকার হয়ে থাকে। সে জন্য প্রতিটি হাটে মাইকিং করে গরু ব্যবসায়ীদের সচেতন করতে হবে এবং প্রয়োজনে পুলিশের সহায়তা নিতে পারবে। যে কোন সমস্যা পুলিশ প্রশাসন সবাইকে সর্বোচ্চ সাহায্য ও সহযোগিতা করবে।

