বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সোনারগায়ে পানিতে ঢুবে ৩ শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো সোনারগায়ের দৌলরদী গ্রামের জালালউদ্দিনের মেয়ে সাবিকুন নাহার (৮) একই গ্রামের আবদুল হাইয়ের মেয়ে মিথিলা আক্তার (৭) ও মোজাম্মেলের পুত্র নীরব হোসেন(৭)।
এলাকাবাসী জানায়, সোমবার বিকেলে সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের দৌলরদী গ্রামে তিন স্কুল শিক্ষার্থী মাছ ধরতে পাশ্ববর্তী ব্রক্ষ্মপুত্র নদে নামে সেখানে তারা মুহূর্তের মধ্যেই পানিতে তলিয়ে যায়। বাড়ির লোকজন ও এলাকাবাসী খোজাখুজির পর নদে তাদের লাশ ভাসতে দেখে। এসময় এলাকাবাসী আশাংকাজনক অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।
এ ব্যাপারে সোনারগাঁ থানার ওসি এস এম মঞ্জুর কাদের জানান, নিহতদের ঢকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাদের স্বজনরা বাড়ি এনে দাফনের ব্যবস্থা করছেন।
