বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে প্রতারণামূলকভাবে স্বর্ণ ব্যবসায়ী আকাশ চক্রবর্তী’র নগদ ২লাখ টাকা ও দামী মোবাইল সেট আতœসাতের ঘটনায় বাবু ওরফে রাকিব(২৫) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের হয়েছে। যার নং ৫৪(০৮)১৬ইং। নারায়ণগঞ্জ শহরের কালিরবাজার চারারগোপ এলাকার গেবিন্দ চক্রবর্তী’র ছেলে আকাশ চক্রবর্তী মামলায় উল্লেখ করেন,গত ৬জুন বন্দর রেললাইন এলাকায় ঘুরতে আাসার পর নবীগঞ্জ বাগবাড়ী নতুন মসজিদ এলাকার মন্না মিয়ার ছেলে দিদার,মুরাদ.আউয়াল খানের ছেলে বাবু ওরফে রাকিব,জসু ওরফে জসিম মিয়ার ছেলে সাইদুর কৌশলে তার কাছ থেকে নগদ ২লাখ টাকা ১টি মোবাইল ফোন রেখে দিয়ে আতœসাৎ করে। পরে বিষয়টি আঁচ করতে পেরে আকাশ চক্রবর্তী কৌশলে প্রতারক চক্র দলের এক সদস্য বাবু ওরফে রাকিবকে পুলিশ দিয়ে ধরিয়ে দিলে ধৃত বাবু অকপটে টাকা ও মোবাইল ফোন আতœসাতের কথা স্বীকার করে।
