বিজয় বার্তা ২৪ ডট কম
মানব কল্যাণ পরিষদের চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়াকে হত্যা চেষ্টার ঘটনায় পরিকল্পনাকরীদের একজন গোদনাইলের হলুদ সাংবাদিক জসিম জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে এবং মান্নান ভূঁইয়ার হত্যা চেষ্টার ঘটনাটি ভিন্নখাতে প্রভাবিত করার জন্য সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের সাথে আতাত করে আর্থিক সুবিধা নিয়ে বিভিন্ন পত্রিকায় মিথ্যা বানোয়াট ভুল তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানায় জসিম ও তার সহযোগী সহ আরও কয়েক জনের নামে একটি লিখিত অভিযোগ করা হয়েছে। যার নং-১১৯৪।
জানাযায়, গত ১৮ই আগষ্ট রাতে চিহ্নিত ও বহিরাগত সন্ত্রাসী মাদক ব্যবসায়ীরা সমাজ কর্মী মান্নান ভূঁইয়াকে হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলা চালিয়ে বোমা বিষ্ফোরণ ঘটিয়ে গুলিবিদ্ধ ও ছুরিকাঘাত করে গুরুতর যখম করে। আহত অবস্থায় মান্নান ভূঁইয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরবর্তীতে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। উক্ত ঘটনায় প্রকৃত হামলাকারীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। মামলা নং-৪৫। মামলা তুলে নেওয়ার জন্য আসামীরা মান্নান ভূঁইয়া ও তার পরিবারকে জীবন নাশের হুমকী ধামকী দিচ্ছে। অন্যদিকে বিবাদী জসিম গোদনাইল তাঁতখানা এলাকার আমিনুল ইসলামের ভাড়াটিয়া সাংবাদিক নামধারী জসিম ঐ হত্যা চেষ্টার ঘটনাটি ভিন্নখাতে প্রভাবিত করার জন্য আসামীদের পক্ষে মোটা অংকের টাকা খেয়ে মান্নান ভূঁইয়ার বিরুদ্ধে স্থানীয় পত্রিকায় একটি মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে। এই ব্যপারে পত্রিকার কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে তারা বলেন জসিম উক্ত সংবাদটি পরিবেশন করে। উল্লেখ্য জসিম উদ্দিন বেশ কিছুদিন পূর্বেও সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের পক্ষ নিয়ে মান্না ভূঁইয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা সংবাদ প্রকার করার হুমকী-ধামকী দিয়েছে। আরও জানাযায় জসিমের বিরুদ্ধে চাঁদাবাজি, নারী কেলেংকারী, ব্ল্যাক মেইলিং সহ বেশ কয়েকটি অপকর্মের অভিযোগ লিখিতভাবে প্রশাসনের কাছে রয়েছে। জসিম সহ আরও কয়েকজন নামধারী হলুদ সাংবাদিক হত্যা চেষ্টার ঘটনাটি ভিন্নখাতে প্রভাবিত করার জন্য এবং মান্নান ভূঁইয়ার সামাজিক ভাবে হেয়প্রতিপন্ন করার লক্ষে ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানার ওসি ও র্যাবের জরুরী হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী।
