বিজয় বার্তা ডট কম
বন্দরে অর্ধবেলা কর্মবিরতি অঘোষিত ধর্মঘট পালণ করেছে ১নং খেয়াঘাটের সর্বস্তরের সিএনজি-বেবী ও অটোরিকশা শ্রমিকরা। বন্দর ১নং খেয়াঘাট সিএনজি-বেবী-অটোরিকশা শ্রমিক কমিটির সভাপতি পদে ছাত্রলীগ নেতা খান মাসুদকে বহালের দাবিতে বৃহস্পতিবার ভোরবেলা হতে শ্রমিকরা তার বাসভবনের সামনে ওই কর্মসূচী পালণ করে। এ সময় খান মাসুদ শ্রমিক কমিটির দায়িত্ব নিতে আপত্তি জানালে শ্রমিকরা গণআতœহুতি দেয়ার ঘোষণা দেয়। তারা নানা শ্লোগানে গোটা খানবাড়ি এলাকা মুখরিত করে তোলে। খবর পেয়ে বন্দর থানার সেকেন্ড অফিসার সাব-ইন্সপেক্টর মাহমুদুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করলে পুলিশের উপস্থিতিতে শ্রমিকরা তাদের প্রিয় নেতার পক্ষে শ্লোগান দেয়। পরে দারোগা মাহমুদুলেন পরামর্শ অনুযায়ী বিষয়টি বন্দরের শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ তথা নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব সেলিম ওসমানকে অবহিত করণের পরামর্শ দিলে শ্রমিকরা তাদের কর্মসূচী সাময়িকভাবে স্থগিত করে। এ ব্যাপারে সদ্য কারামুক্ত থানা ছাত্রলীগ নেতা খান মাসুদের সঙ্গে আলাপকালে তিনি জানান,বন্দর ১নং খেয়াঘাট সিএনজি-বেবী- অটোরিকশা শ্রমিক কমিটির দীর্ঘ দিন ধরে সভাপতি দায়িত্ব পালণ করেছি। আমি চেষ্টা করেছি মেহনতি মানুষের জন্য কাজ করতে। একটি চক্র আমাকে নানাভাবে ষড়যন্ত্রের বেড়াজালে আটকিয়ে আধিপত্য বিস্তারে মরিয়া হয়ে উঠেছে। কিন্তু আল্লাহকে হাজির-নাজির রেখে বলতে চাই আমি একটি পয়সাও হারাম উপার্জণ করি নাই। আমি জানি শ্রমিকরা আমাকে অনেক ভালবাসে। তাদের ভালবাসায় আমাকে আগলে রাখতে চায়। কিন্তু আমি এ কমিটির দায়িত্ব আর নিতে চাইনা যে কমিটির জন্য আজকে আমাকে মাদক ব্যবসায়ী-সন্ত্রাসী বানানো হয়েছে। আমি প্রয়াত সাংসদ জননেতা আলহাজ্ব নাসিম ওসমানের আদর্শের রাজনীতি করি। আমার বিশ্বাস যারা নাসিম ওসমানের আদর্শ ধারণ করে তারা কখনো অন্যায় করতে পারেনা।
