বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে সদ্য যোগদান করা পুলিশ সুপার মঈনুল হক বলেছেন, আমি তালি চাই না, যারা নির্বাচন করবেন তাদের তালি দরকার আছে। যারা রাজনীতি করেন তাদের তালি দরকার আছে। এখন আমার তালি দরকার নাই। জঙ্গীরা যা করে, এটা কোন জিহাদ নয়, এটা রাজনীতি। মুক্তিযোদ্ধের সময় যারা পরিাজিত হয়েছিলেন তারাই এটা করছেন, রাজনীতি করছেন ফায়দা হাসিলের জন্য। গতকাল বুধবার সকাল ১১টায় সোনারগাঁয়ের কাঁচপুর বাস স্ট্যান্ড এলাকায় কাঁচপুর ইউনিয়নের চেয়ারম্যান মোশাররফ ওমরের উদ্যোগে নারায়ণগঞ্জে সদ্য যোগদান করা পুলিশ সুপারের পরিচিতি সভা এবং জঙ্গী ও মাদক বিরোধী সভা অনুষ্ঠিত হয়। সোনারগাঁও থানার অফিসার্স ইন্চাজ শাহ মোঃ মঞ্জুর কাদেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ লিয়াকত হোসেন খোকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলায় সদ্য যোগদান করা পুলিশ সুপার মঈনুল হক। সোনারগাঁও থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ রাসেল মাহমুদের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার ফোরকান সিকদার, সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট শামসুল ইসলাম ভূইয়া, কাঁচপুর ইউনিয়নের চেয়ারম্যান মোশাররফ ওমর, অধ্যক্ষ মমতাজ উদ্দিন মুর্তজা, সোনারগাঁও থানা কমিউনিটি পুলিশের সভাপতি গাজী মজিবুর রহমান, যুগান্তরের ষ্টাফ রিপোর্টার আল-আমিন তুষার, কাঁচপুর ওমর আলী স্কুলের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম মজুমদার, যুবলীগ নেতা বাবুল ওমর বাবু, থানা কমিউনিটি পুলিশের যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম শহিদ, সংরক্ষিত নারী ইউপি সদস্য মোরশেদা বেগম। এসময় আরো উপস্থিত ছিলেন সোনারগাঁও থানা আওয়ামীলীগের নেতা ডাঃ আবু জাফর বিরু, জামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি গোলাম মোস্তাফ, সোনারগাঁও থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাজী নূর আলম খান, যুবলীগ নেতা ফারুক ওমর ও সুহিনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, মসজিদের ইমাম, সুশিল সমাজের প্রতিনিধিবৃন্দ। এসময় তিনি আরো বলেন, আমরা যেটা করি, এটাকে জিহাদ বলে, যখন পুলিশ মাদক ব্যবাসায়ী ও জঙ্গীদের ধরে তখন গুলা-গুলি হয়। ঐ গুলা-গুলিতে যারা মারা যায, এটাকে জিহাদ বলে। কবি বলেছেন, তুমি আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটি শিক্ষিত জাতি দিবো। বিশ্ববাসী আবার একদিন বলবে, এটা পানাম নগরী সোনারগাঁও, নামে নয়, আসলে এটি, সোনারই সোনারগাঁও। তিনি বলেন, এখানে যারা মঞ্চে বসে আসেন, তারা সবাই ভালো লোক। তাদের উদ্দেশ্যে আমার বলার কিছু নেই। আমার বলার উদ্দেশ্যে তাদের জন্য, যারা দূর থেকে মাইকে শুনবে, সন্ত্রাসীরা, মাদক ব্যবসায়ীরা শুনবে। মাদক ব্যবাসয়ীদের উদ্দেশ্যে করে বলেন, মাদক ব্যবসায়ীদের হুশিয়ারী করে দিতে চাই। দয়া করে আপনারা ভালো হয়ে যান। আপনাদের সর্তক বার্তা পৌছে দিয়ে যেতে চাই আমি। তিনি পুলিশকে তথ্য দিয়ে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সহায়তা করার আহ্বান জানান। যারা ধর্মের নাম ব্যবহার করে জঙ্গীবাদ করতে যায়, যারা মাদক ব্যবসা করে, গার্মেন্টের যাওয়া আসার সময় নারীদের কাছ থেকে ছিনতাই করে এদের তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।

