প্রেস বিজ্ঞপ্তি,বিজয় বার্তা ২৪ ডট কম
দৈনিক দেশের আলো’র মালিক/প্রকাশক আনিসুল ইসলাম সানি ‘নারায়ণগঞ্জ নিউজ পেপার ওনার্স এসোসিয়েশন’ এর সাথে সম্পর্ক ছিন্ন করেছেন। গতকাল মঙ্গলবার ২৩ আগস্ট সন্ধ্যায় এক বিবৃতিতে তিনি জানান, মহল বিশেষের হাতে সংগঠনটি (নারায়ণগঞ্জ নিউজ পেপার ওনার্স এসোসিয়েশন) কুক্ষিগত হয়ে গেছে এবং গঠনতন্ত্র পরিপন্থি, স্বেচ্ছাচারী ও অনিয়মতান্ত্রিক কর্মকান্ডে লিপ্ত রয়েছে। এ কারণে তিনি এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।
