বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দর থানা ছাত্রলীগের উর্দ্ধতন সহ-সভাপতি শফিউদ্দিন মিয়া বাবু’র মাতা সাহেরা খানম(৬৮)আর নেই। তিনি গত রোববার দিবগত রাত ৩টা ৮ মিনিটে রাজধানীর গুলশানস্থ ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লিাহি….. রাজিউন। মৃত্যুকালে তিনি ২ছেলে ও ৩ মেয়ে এবং নাতি-নাতনীসহ অগণিত গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘ দিন ধরে কিডনী রোগে ভুগছিলেন। তার মৃত্যুর খবর পেয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র উপমন্ত্রী ডাঃ সেলিনা হায়াৎ আইভী,নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন,সহ-সভাপতি রোকনউদ্দিন আহম্মেদ,যুগ্ম সাধারণ সম্পাদক জি এম আরমান,সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল,জি এম আরাফাত,মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মেহাম্মদ জুয়েল হোসেন,নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি সাফায়েত আলম সানি যুবলীগ নেতা হিমেল খানসহ সর্বস্তরের নেতৃবৃন্দ। বাদ জোহর বন্দর কেন্দ্রীয় জামে মসজিদে এবং বাদ আছর তার গ্রামের বাড়ি সোনারগাঁ উপজেলার বাগলপুরস্থ পাঁচ পীরের দররগাহ শরীফে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হয়। উল্লেখ,মরহুমা সাহেরা খানম বন্দর থানা আওয়ামীলীগের সাবেক সহ-সভপতি তথা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বিশিষ্ট নাট্য ব্যাক্তিত্ব মরহুম এস এম ফারুক মিয়ার স্ত্রী।
