বিজয় বার্তা ২৪ ডট কম
বিএনপির কেন্দ্রীয় কমিটিতে নজরুল ইসলাম আজাদকে সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নির্বাচিত করায় কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের আহবায়ক মাসুকুল ইসলাম রাজিব এর নেতৃত্বে শত শত ছাত্রদলের নেতা কর্মী তারেক রহমান ও বেগম খালেদা জিয়াকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
সোমবার বিকেল ৫টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে নির্বাচিত কমিটি নিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শ্রদ্ধা জানানোর সময় এই শুভেচ্ছা ও অভিনন্দন জানান তারা।
এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটিতে নির্বাচিত সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ ও কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের আহবায়ক মাসুকুল ইসলাম রাজিব এর নেতৃত্বে শত শত ছাত্রদলের নেতা কর্মীদের সাথে নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে জরিত হয় ।
এ সময়ে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার সাদাত সায়েম সরকারি তোলারাম কলেজ এর সাবেক জিএস শাহ আলম, রফিক ভুইয়া, শৈবাল হোসেন, জব্বার, মইনুল হাছান রবিন, তরিকুল হাছান লিংকন, পায়েল, ইকবাল, মাসুদ ,আকাশ প্রমূখ।

