বিজয় বার্তা ২৪ ডট কম
‘ নিজে বাঁচুন অন্য বাঁচতে দিন, গাছ লাগান পরিবেশ বাঁচান’ স্লোগানকে সামনে রেখে বন্দর উপজেলাকে সবুজ শহর ও ভবিষ্যত সম্পদ সমৃদ্ধ করার লক্ষ্যে বন্দরের সমরক্ষেত্র মাঠে ২৩ আগস্ট মঙ্গলবার বৃহৎ বৃক্ষ মেলার উদ্বোধন হতে যাচ্ছে। মেলা উপলক্ষ্যে সমরক্ষেত্র মাঠে ইতোমধ্যেই বিশাল আয়োজন সম্পন্ন করা হয়েছে। বৃহৎ এই বৃক্ষ মেলাকে ঘিরে বন্দর এলাকায় উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। আগামী ২ সেপ্টেম্বর পর্যন্ত টানা ১২দিন মেলা চলবে।
নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের অর্থায়নে, উপজেলা প্রশাসনের আয়োজনে এবং নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস ইন্ডাস্ট্রি এর তত্ত্ববধানে এই মেলাটির আয়োজন করা হয়েছে।
মেলায় নারায়ণগঞ্জের বিভিন্ন স্থান থেকে ২০টি স্টল বসানো হয়েছে। যেখানে, ওষুধি গাছ থেকে শুরু করে সকল ধরনের গাছের প্রদর্শনী থাকবে। আর মেলায় সংসদ সদস্য সেলিম ওসমানের অর্থায়নে ক্রয় কৃত গাছ বন্দর থানা এলাকার সব গুলো স্কুল, কলেজ, মাদ্রাসা সহ শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিতরন করা হবে। এছাড়াও মেলায় আগতরা তাদের পছন্দমত গাছ স্টল গুলো থেকে কিনে নিতে পারবেন।
এছাড়াও লাঙ্গলবন্দ ব্রহ্মপুত্র নদের পাড়, সহ বন্দরে যে সকল স্থানে বৃক্ষ রোপন করার সুযোগ রয়েছে সেই সকল স্থানে বৃক্ষ রোপন করা হবে।
সোমবার ২৩ আগস্ট সকাল ১১টায় নারায়ণগঞ্জের জেলা প্রশাসক আনিসুর রহমান মিঞার সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কৃষি সম্প্রসারন অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলার উপ পরিচালক আব্বাস উদ্দিন, জেলা জাতীয় পার্টির আহবায়ক আবুল জাহের, বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি এম এ রশিদ, বন্দর উপজেলার চেয়ারম্যান আতাউর রহমান মুকুল
শুভেচ্ছান্তে থাকবেন বন্দর উপজেলার নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মৌসুমি হাবিব, উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তফা এমরান হোসোনে।
