বিজয় বার্তা ২৪ ডট কম
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে মুসাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি হাজী নিজামউদ্দিনের উদ্যোগে ব্যাপক কর্মসূচী পালণ করা হয়। কর্মসূচীর মধ্যে ছিল দিনব্যাপী পবিত্র কোরআন খানি,বাদ জোহর গরীবভোজ এবং পচাত্তুরে শহীদ হওয়া বঙ্গবন্ধু ও তার পরিবারের ২২সদস্যের রুহের মাগফেরাত কামনায় দোয়ার মাহফিল। দোয়ার মাহফিলে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব নূরুল ইসলাম চৌধূরী,যুগ্ম সম্পাদক জিএম আরমান,যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ূন কবির মৃধা,সদস্য শাখাওয়াৎ হোসেন সুমন,বন্দর থানা আওয়ামীলীগের ভারপ্রাপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব আবেদ হোসেন,মহানগর মহিলা আওয়ামীলীগের সভাপতি তথা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর ইসরাত জাহান খান স্মৃতি,মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল হোসেন,বন্দর থানা যুবলীগের সভাপতি এ্যাডভোকেট হাবিব আল মুজাহিদ পলু,কদমরসুল পৌর যুবলীগের সভাপতি হাজী মোহাম্মদ সামাদ,মহানগর বঙ্গবন্ধু সৈনিকলীগের সাধারণ সম্পাদক আজিজুল হাকিম,মহানগর মহিলা আওয়ামীলীগের সাংঠনিক সম্পাদক হোসনে আরা বেগম প্রমুখ। প্রধাণ অতিথি’র বক্তব্যে আলহাজ্ব আনোয়ার হোসেন বলেন,বঙ্গবন্ধু এমন একজন ব্যাক্তি ছিলেন যিনি সর্বদাই দেশ নিয়ে মগ্ন থাকতেন। সন্তান-সংসারের চাইতে দেশ নিয়েই বেশী ভাবতেন বঙ্গবন্ধু। পচাত্তুরে বঙ্গবন্ধুকে হত্যার একটাই কারণ,তিনি ছিলেন সত্যিকারের দেশ প্রেমিক। বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে দেশে জামায়াতীরা সক্রিয় হয়ে উঠেছে। আর তাই বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার কাধে ভর করে তারা ক্ষমতায়ও এসেছিল। জননেত্রী শেখ হাসিনা শক্ত হাতে ভূমিকা রাখায় আজকে দেশে জামায়াতে ইসলামী’ রাজনীতি নিস্ক্রিয় হওয়ার পথে।

