বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লার ৬টি ইউনিয়ন নিয়ে গঠিত। উক্ত ইউনিয়নগুলোর মধ্যে ৫টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা নির্বাচিত হওয়ার পর থেকে স্ব স্ব এলাকায়র সমস্যা চিহ্নিত করে উন্নয়নমূলক কর্মকান্ডের সমস্যা সমাধানের লক্ষ্যে কাজ করে গেলেও উন্নয়ণবঞ্চিত ফতুল্লা ইউনিয়ন পরিষদের সাধারন জনগন। ফতুল্লাবাসীর অভিমত, কয়েকযুগ ধরে মামলাজটিলতার কারনে তাদের ইউনিয়ন নির্বাচন না হওয়া এমনকি জনগনের প্রার্থী নির্বাচিত না হওয়ায় উন্নয়নবঞ্চিত রয়েছেন তারা। এদিকে ফতুল্লাবাসীর অভিমতের সত্যতা যাচাইয়ের লক্ষ্যে সরেজমিনে ফতুল্লা ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শনকালে এর সত্যতা পাওয়া গেছে। সরকারী বরাদ্দ সঠিকভাবে জনগনের মাঝে ভাগবাটোয়ারা না হওয়া, ডিএনডি এলাকা হওয়ায় সামান্য বৃষ্টিতে হাটুপানি, ড্রেনেজ ব্যবস্থার করুন পরিনতি এবং নানাবিধ দুর্নিতীসহ চরম দুর্ভোগের মধ্যে পার করছে উক্ত ইউনিয়নের বাসিন্দারা।
সরেজমিনে পরিদর্শনকালে দেখা গেছে, শিল্পপ্রতিষ্ঠান এলাকা সম্বলিত ফতুল্লা ইউনিয়ন পরিষদ। এ এলাকায় স্কুল,কলেজ, শিল্পপ্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। জীবিকার তাগিদে প্রতিদিন কয়েকলাখ মানুষ তাদের কর্মস্থলে যোগদান ফতুল্লা ইউপির বিভিন্ন সড়ক দিয়ে। সে সাথে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কাকবডাকা ভোর থেকে শুরু করে সন্ধ্যা অবদি শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত রয়েছে অবাধে। অথচ সামাণ্য বৃষ্ঠিতেই ফতুল্লাবাসীর দুর্ভোগের সীমার যেন শেষ নেই! দীর্ঘদীণ ধরে ড্রেনেজ ব্যবস্থা অকেজু হয়ে থাকার কারনে বৃষ্টির পানি রাস্তায় জমে থাকে। ফলে সড়কগুলো নষ্ট হয়ে যায় এবং বৃষ্টির পানি অণ্যত্র সরতে না পারায় দীর্ঘদীন একই স্থানে থাকার ফলে পচা দুগন্ধ যুক্ত পানিতে সৃষ্টি হচ্ছে বিভিন্ন রোগ বালাইয়ের।
পরিদর্শনে দেখা গেছে, ফতুল্লার লাঁলপুর এলাকায় পঞ্চবটি থেকে শুরু করে লাঁলপুর পর্যন্ত বৃষ্টির পানি জমে হাটু অবধি জমে গেছে। ড্রেনেজ ব্যবস্থা না থাকার ফলে পানি সরতে পারছে না। চলাচল করার একমাত্র রাস্তা হওয়ায় অনিচ্ছা থাকা স্বত্ত্বেও অনেকটা নিরুপায় হয়ে স্কুল-কলেজ, শিল্পপ্রতিষ্ঠানের কর্মজীবি সাধারন মানুষ, সরকারী-বেসরকারী কর্মকর্তার লক্ষাধিক লোকজন যাতায়াত করতে হচ্ছে। ফলে সৃষ্টি হচ্ছে বিভিন্ন ধরনের রোগ বালাইয়ের। তাছাড়া শিল্পপ্রতিষ্ঠান সম্বলিত এলাকা হওয়ায় প্রতিদিন ভারী যানবাহন যাতায়াত করেন ঐ রাস্তা দিয়ে। বৃষ্টির পানিতে রাস্তা নষ্ট হওয়ার ফলে প্রায় সময়ই যানবাহন নষ্ট হওয়াসহ দুঘর্টনার কবলে পড়ছে সাধারন মানুষ।
এদিকে ফতুল্লা ইউনিয়নের মধ্যে ৩নং ওয়ার্ডের সাধারন বাসিন্দারা উন্নয়নবঞ্চিত এবং চরম অবহেলার মধ্যে তাদের জীবন পার করছে। এ ওয়ার্ডে ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যায়লয়, শেহারচর সরকারী প্রাথমিক বিদ্যালয়, অক্্রফোড কিন্ডারগার্ডেন, শাহ্ফাতেহউল্লাহ কিন্ডার গার্ডেন এবং লাইসিয়াম নামক একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এছাড়া এ এলাকায় রয়েছে একাধিক শিল্পপ্রতিষ্ঠান। এ শিল্পপ্রতিষ্ঠানগুলোতে কয়েকলাখ মানুষ কর্মসংস্থান করে তাদের জীবিকা নির্বাহ করে আসছে অথচ গুরুত্বপূর্ন এ এলাকার বিভিন্ন রাস্তাগুলো এতটাই বেহাল অবস্থা যা বলার অপেক্ষা রাখে না। দীর্ঘদীন ধরে উক্ত ওয়ার্ডের সাধারন বাসিন্দারা চরম দুর্ভোগের মধ্যে তাদের জীবন পার করলেও টনক নড়েনি উক্ত ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খন্দকার লুৎফুর রহমান স্বপনের।
এদিকে উন্নয়নবঞ্চিত ফতুল্লাবাসী অভিমত করেন, তাদের ইউনিয়নে দীর্ঘদীণ ধরে নির্বাচন না হওয়ায় এমনকি ইউনিয়নবাসীর নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় বরাবরের মতই উন্নয়ণবঞ্চিত রয়েছে তারা। তাই ফতুল্লা ইউনিয়নবাসী মনে করেন, এ ইউনিয়নের উন্নয়ন করার জন্য জনগনের নির্বাচিত প্রার্থী নির্ধারনের লক্ষ্যে মামলা জটিলতার হাত থেকে ইউনিয়নটিকেমুক্ত করে অবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করা।
এ ব্যাপারে জানতে চাওয়ার জন্য ফতুল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খন্দকার লুৎফুর রহমান স্বপন চেয়ারম্যানের সাথে একাধিকবারা যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

