বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে ৫ টি বসত ঘর পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। রাতে রূপগঞ্জে ভোলাবো গাউসপাড়ায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
কাঞ্চন ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন কর্মকর্তা মাহফুজুর রহমান জানান, রাতে ভোলাব গাউসপাড়া এলাকায় জনৈক ছাত্তারের বসত ঘরে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়। কিছুক্ষনের মধ্যে আগুনের লেলিহান শিখা আশেপাশের বসত ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে ঘরের ভিতরে থাকার বিভিন্ন মালামাল সগ ছাত্তারের ২ টি ও তার ছোট ভাই সোহেলের ৩ টি ঘর পুড়ে গেছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। আগুনে পুড়ে কমপক্ষে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্ত পরিবারের।

