বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে ১০০ পুড়িয়া হেরোইন ও ৩২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধার করা হয়েছে । সোমবার (২৩ ফেব্রুয়ারি) সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক, চুরি, ছিনতাইসহ বিভিন্ন মামলায় মোট ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো — মিজমিজি পাগলাবাড়ীর রহিমা বেগম (৫০), উত্তর সানারপাড়ের মনির হোসেন (৪০), ফতুল্লার নাজমুল ইসলাম (৩০) ও ইউসুফ মিয়া (৩৫), গোদনাইল মাঝিপাড়ার জামাল (৪৫), মিজমিজি বাতেনপাড়ার জাকির হোসেন (৪২), সুমিলপাড়ার মুজাহিদ হোসেন (২৮), মিজমিজি দক্ষিণপাড়ার হাজী মোবারক হোসেন (৬৫), রসুলবাগের মানিক মিয়া (৩০), বার্মাশীলের আরাফাত (২২), মাঝিপাড়ার শুভ (৩০) ও আকাশ (২৯), মিজমিজি তালতলার আব্দুল মোতালিব (৭৩), মিজমিজি সিআইখোলার কবির (২৮) এবং অন্যান্য মামলায় আরও তিনজন।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে তিনটি মাদক মামলায় পাঁচজন, সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি এবং চুরি ও ছিনতাইয়ের আসামিরা রয়েছেন। সবাইকে আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (ওসি) মোঃ আব্দুল বারিক জানান গত কাল সন্ধ্যা ৭ টা থেকে আজ সকাল ৬ টা পর্যন্ত ১২ ঘন্টার অভিযান পরিচালোনা করা হয়। বিভিন্ন মামলার ওয়ারেন্ট ভূক্ত আসামি এবং হেরোইন, মাদক ব্যবসায়ীদের মধ্যে সক্রিয় অপরাধীদের সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

