বিজয় বার্তা ২৪ ডট কম
ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য নিরাপত্তা ব্যবস্থা ও শান্তিপূর্ন ভোট প্রদান নিয়ে নারায়ণগঞ্জ জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক রায়হান কবির বলেছেন,
ভোটকেন্দ্রগুলোকে ঝুঁকির মাত্রা অনুযায়ী ভাগ করে নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়েছে। নারায়ণগঞ্জ জেলায় মোট কেন্দ্র ৭৫৭ টি এর মধ্যে গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ ৪৫১ টি কেন্দ্রে ২ জন পুলিশ ও ১৩ জন আনসার সহ মোট ১৫ জন নিরাপত্তা কর্মী থাকবে।
মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
তিনি আরো জানান, সকল কেন্দ্রে সি সি টিভির নজরদারির পাশাপাশি গুরুত্বপূর্ণ ৪৫১ টি কেন্দ্রে মোতায়েন পুলিশের সাথে বডি ওন ক্যামেরা থাকবে। এবং কম গুরুত্বপূর্ণ বা সাধারন কেন্দ্রে ১ জন পুলিশ ও ১৩ জন আনসার সহ মোট ১৪ জন নিরাপত্তা কর্মী কাজ করবে। এবারই প্রথম প্রতি কেন্দ্রে ৩ জন আনসার অস্র সহ দায়িত্ব পালন করবে।
তিনি আরো বলেন জেলায় ৪২ জন নির্বাহী হাকিম ও ১১ জন জুডিশিয়াল হাকিম সহ মোট ৫৩ জন বিচারক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে। এছাড়া ১৫ প্লাটুন সেনা সদস্য, বিজিবি ১৪ প্লাটুন, Rab ১০ পাল্টুন ও আনসার ১১ প্লাটুন মোতায়েন থাকবে। এর সাথে জেলা পুলিশের ৮১ টি মোবাইল টিম, ১৪ টি স্টাইকিং টিম এর সাথে জেলায় মোতায়েন থাকবে ২২০০ পুলিশ।
