বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে ম্যাজিস্ট্রেট পরিচয়ে চাঁদাবাজির সময় পুলিশের সোর্স শামীমকে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। বন্দরে সাবদী বাজার এলাকায় নান্নু স্টোর নামে একটি দোকানে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত দুই এএসআইয়ের নাম আমিনুল ও আনোয়ার।
বন্দর থানার ওসি রফিকুল ইসলাম জানান, ব্রহ্মপুত্র নদের পাড়ে ভাসমান দোকান থেকে ম্যাজিস্ট্রেট পরিচয়ে চাঁদাবাজির সময় পুলিশ সোর্স শামীমকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। ওই ঘটনা জড়িত থাকার অভিযোগে দুই এএসআইকে প্রত্যাহার করা হয়েছে। নিয়মিত মামলায় সোর্স শামীমকে আদালতে প্রেরণ করা হয়।
