বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ মহানগর আ’লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মাহমুদা মালা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আনোয়ার হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। জীবনে এই প্রথম জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়ে এক প্রতিক্রিয়ায় এডভোকেট মাহমুদা মালা বলেন,আমি বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করি। আমার নেতা মহানগর আ’লীগের সভাপতি আলহাজ¦ আনোয়ার হোসেন ও সাধারন সম্পাদক এ্যাডভোকেট খোকন সাহা দাদাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার এ প্রাপ্তির একমাত্র দাবীদার হচ্ছে আমার চেষ্টা ও পরিশ্রম। পাশাপাশি আমার নেতা আনোয়ার হোসেন ও এডভোকেট খোকন সাহা দাদার অনবদ্য সহায়তা। তাদের ঐকান্তিক প্রচেষ্টা আর ভালবাসা আজকে আমি এ পদে আসীন হতে পেরেছি। আমি মহান নেতা আনোয়ার হোসেন ও এডভোকেট খোকন সাহা দাদার কাছে চিরঋণী এবং কৃতজ্ঞ। আমি তাদের ঋৃন কোনদিনই শোধ করতে পারবোনা।

