বিজয় বার্তা ২৪ ডট কম
বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহান বলেছেন, আওয়ামীলীগের রাজনীতি আর বিএনপির রাজনীতি এক নয়। বিএনপির রাজনীতি হলো এদেশের জনগণের জন্য। আগামী নির্বাচনের মাধ্যমে এদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনা হবে।
বুধবার দুপুর ২ টার দিকে শহরের মিশন পাড়া এলাকায় হোসিয়ারি সমিতি ভবনে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আয়োজনে প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন অভিযান উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বিএনপি কোন ব্যক্তির দল নয়। বিএনপির একমাত্র ব্যক্তি হলো জিয়াউর রহমান। নারায়ণগঞ্জে বিএনপির রাজনীতিতে কেউ ব্যক্তির কর্মী তৈরি না করে আদর্শের কর্মী তৈরি করেন তাহলে আগামী তিন মাসের মধ্যে এই অবৈধ সরকার বিতাড়িত হবে। নারায়ণগঞ্জ প্রাচ্যের ড্যান্ডি ক্ষেত্র শান্ত নগরীকে আরো শান্ত রাখতে বিএনপিকে দায়িত্ব নিতে হবে। নিজেদের ভিতরে বিভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হতে হবে। সবকিছুকে বিসর্জন দিয়ে দলের জন্য সবাইকে সুসংগঠিত হতে হবে।
তিনি আরো বলেন, আওয়ামীলীগ এদেশের গনতন্ত্রকে ধ্বংস করেছিল । তারা এখন আবারও সেই গনতন্ত্রকে ধ্বংস করার পাঁয়তারা চালাচ্ছে। জিয়া কোন রাজনৈতিক দলের নেতা ছিল না। কিন্তু এদেশের মানুষের ভালোবাসার মাধ্যমে তিনি রাজনীতিতে আসেন। আর বাংলাদেশের গণতন্ত্রকে পূর্ণ উদ্ধার করে।
অনুষ্ঠানে মহানগর বিএনপির সভাপতি এড. আবুল কালাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এড. আব্দুস সালাম আজাদ, ঢাকা বিভাগ বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক ভার প্রাপ্ত সভাপতি এলভার্ট ডি কস্টা, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এজমল হোসেন পাইলট, মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এড. শাখাওয়াত হোসেন খান, সহ সভাপতি এড. জাকির হোসেন, আতাউর রহমান মুকুল, সাধারণ সম্পাদক এটিএম কামাল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রদলের আহ্ববায়ক মাশুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম সেন্টু, এড. আবু আল ইউসুফ খান টিপু, শওকত হাসেম শকু , দপ্তর সম্পাদক মোঃ হান্নান সরকার, সহ সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম সজল, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম শোভন, মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা, শাহেদ আহমেদ সহ অনেকেই ।

