বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ৭ খুন মামলার মুত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামী সার্জেন্ট এনামুল কবিরকে মাগুরা পুলিশ গ্রেফতার করেছে। রবিবার সকালে তাকে গ্রেফতার করা হয়।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো: তারিকুল ইসলাম তারিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বেলা ১১টার দিকে শহরের ভায়না মোড় এলাকা থেকে শালিখা ও সদর থানা পুলিশ মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামী সেনা বাহিনীর চাকরিচ্যুত সার্জেন্ট এনামুল কবির (৪০) কে গ্রেফতার করেছে। সে নারায়ণগঞ্জের ৭ খুন মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী। সে মাগুরা শালিখা উপজেলার কাতলী গ্রামের ইমারত হোসেন মোল্ল্যার পুত্র।
পুলিশ দুপুর সাড়ে ১২টার দিকে আসামী এনামুল কবিরকে মাগুরার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ফিরোজ মামুন এর আদালতে হাজির করে। আদালত তাকে মাগুরা জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
