বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে বেপরোয়া ট্যাংকলড়ী চাপায় আহত তুহিন অবশেষে মারা গেছে। দীর্ঘ ৬দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার পর শনিবার গভীর রাতে চিবিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুবরণ করেন। নিহত তুহিন মুসাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মাকসুদ হোসেনের ভাই দেলোয়ার হোসেনের ছেলে।
সূত্র মতে, বন্দর উপজেলার গকুলদাসের বাগ এলাকার মিছির আলীর ছেলে স্থানীয় ডিস ব্যবসায়ী নুরু মিয়া গত সোমবার সন্ধ্যায় তার বন্ধু কুড়িপাড়া এলাকার দেলোয়ার হোসেন ভান্ডারীর ছেলে তুহিনকে সঙ্গে নিয়ে মোটর সাইকেল নিয়ে মদনপুর শাইরা গার্ডেন যায়। সেখান থেকে কাজ শেষে বাড়ি ফেরার সময় এশিয়ান হাইওয়ে রাস্তায় উঠামাত্র একটি ট্যাংকলড়ী আচমকা চাপা দিলে ডিস ব্যবসায়ী নুরু মিয়া মারা যায়। গুরুতর আহত অবস্থায় তুহিনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে স্থানীয় লোকজন। আহত তুহিন এক সপ্তাহ চিকিৎসা শেষে শনিবার রাতে তার মৃত্যু হয়।

