বিজয় বার্তা ২৪ ডট কম
জন্মদিন মানেই আনন্দ উৎসব। আর জন্মদিনের গান বলতেই সর্বপ্রথমে চলে আসে জনপ্রিয় ব্যান্ডদল মাইলস এর সেই বিখ্যাত ‘ আজ জন্মদিন তোমার’ গানে গানে বন্দর উপজেলার ২৪টি মাধ্যমিক স্কুল, ২টি কলেজ ও সকল মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, আওয়ামীলীগ, জাতীয় পার্টি, ও বিএনপির নেতাকর্মীদের সহ প্রায় ১২ হাজার শিক্ষার্থীদের নিয়ে ৩০০ পাউন্ডের কেক কেটে জাতির জনক বঙ্গবন্ধুর ৯৮তম জন্মদিন উদযাপন করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। এছাড়াও তিনি বন্দরের অটিজম চাইল্ড একাডেমির প্রতিবন্ধী শিশুদের নিয়ে পৃথকভাবে ১০০ পাউন্ডের আরো একটি কেক সহ মোট ৪০০ পাউন্ডের কেটে জাতীয় শিশু দিবস উদযাপন করেন।
শুক্রবার ১৭ মার্চ সকালে বন্দর সমরক্ষেত্র মাঠে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের আয়োজনে ও বন্দর উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনা বঙ্গবন্ধুর ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপনের আয়োজন করা হয়।
এর আগে সকাল থেকেই বন্দর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্কুলের পোশাকে ফুলের তোড়া দিয়ে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে সমরক্ষেত্র মাঠে উপস্থিত হতে থাকে। এক সময় মাঠে আগত শিক্ষার্থীদের ভীড় হয় উপচে পড়া। পরে সকাল ৯টায় সমরক্ষেত্র মাঠে অস্থায়ীভাবে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
সকাল ৯টায় অনুষ্ঠান স্থলে উপস্থিত হয়ে সহধর্মিনী মিসেস নাসরিন ওসমানকে সাথে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সংসদ সদস্য সেলিম ওসমান। এরপর মঞ্চে উঠে মাঠে উপস্থিত হওয়ার স্কুল শিক্ষার্থীদের মধ্য থেকে শিশু শিক্ষার্থীদের সাথে নিয়ে ৪০০ পাউন্ডের কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করেন।
এরআগে সংক্ষিপ্ত বক্তব্যে একটি সুন্দর অনুষ্ঠান সফলভাবে আয়োজন করতে পারায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, উপজেলা আওয়ামীলীগ, জাতীয় পার্টি, বিএনপি নেতৃবৃন্দ সহ মুক্তিযোদ্ধা, সিটি কপোরেশেনের কাউন্সিলরবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ এবং নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সেলিম ওসমান। এ সময় তিনি বলেন, আজকে এখানে আওয়ামীলীগ, জাতীয় পার্টি এবং বিএনপির নেতাকর্মীদের অংশ গ্রহন এবং আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালন করার মধ্য দিয়ে বন্দরের মানুষ প্রমাণ করেছে বঙ্গবন্ধু কোন দলের নয়। বঙ্গবন্ধু দলমত নির্বিশেষে সমগ্র বাঙ্গালি জাতির। আর স্কুল কলেজের শিক্ষার্থীদের এমন সবর উপস্থিতি জাতীয় শিশু দিবসের এ আয়োজনকে সার্থক করেছে। ভবিষ্যত প্রজন্মের সকল শিক্ষার্থীদের প্রতি আহবান রাখবো তোমাদেরকে বঙ্গবন্ধুর জীবনী সম্পর্কে জানতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্ন সম্পর্কে তোমাদের জানতে হবে। প্রকৃত ইতিহাস জানতে হবে। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করতে হবে তাহলেই দেখবে দেশ কত দ্রুত এগিয়ে যাচ্ছে।
জন্মদিনের কেক কাটার পর পর মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব চন্দন শীলের নেতৃত্বে, ক্ষুদে গান রাজ খ্যাত বেলা, জাতীয় পুরস্কার প্রাপ্ত কন্ঠশিল্পী টুসি, তিথি দাস সহ অন্যান্য সংঙ্গীত শিল্পীরা দেশাত্বক বোধক গান পরিবেশন করেন। উপস্থিত সকলে তাদের গান উপভোগ করেন। সকাল ১০টায় শুরু হওয়ার সংঙ্গীতানুষ্ঠান চলে একটানা দুপুর ১২টা পর্যন্ত।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি এম এ রশিদ, জেলা জাতীয় পার্টির আহবায়ক ও জেলা পরিষদের সদস্য আবুল জাহের, বন্দর উপজেলার চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, বন্দর উপজেলার নির্বার্হী কর্মকর্তা মৌসুমী হাবিব, বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর আফজাল হোসেন, সাইফুদ্দিন আহম্মেদ দুলাল প্রধান, ফয়সাল সাগর, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান, বন্দর ইউনিয়নের চেয়ারম্যান এহসান উদ্দিন, মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকসুদ হোসেন, ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম আহম্মেদ, মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ সালাম সহ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের আওয়ামীলীগ, জাতীয় পার্টি এবং বিএনপি নেতৃবৃন্দরা।

