BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
এপ্রিল ১২, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

২৮ অক্টোবর উপলক্ষ্যে মহানগর জামায়াতের আলোচনা সভা

BijoyBarta 24 by BijoyBarta 24
অক্টোবর ২৯, ২০২৫
in আমাদের নারায়ণগঞ্জ, রাজনীতি
0
২৮ অক্টোবর উপলক্ষ্যে মহানগর জামায়াতের আলোচনা সভা
25
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

​বিজয় বার্তা ২৪ ডট কম

ঐতিহাসিক ২৮ অক্টোবর, ২০০৬-এর লগি বৈঠার তান্ডবে নিহতদের রুহের মাগফেরাত কামনায় নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

​মঙ্গলবার (২৮ অক্টোবর) বেলা ৩ ঘটিকায় শহরের হোসিয়ারী সমিতি ভবনে আয়োজিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের জামায়াত এমপি প্রার্থী মাওলানা মইনুদ্দিন আহমাদ।

​আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেন, সেই সময় আওয়ামী লীগ ও ১৪ দলীয় জোটের লক্ষ্য ছিল বাংলাদেশকে ভারতের একটি তাবেদার রাজ্যে পরিণত করা। এর অংশ হিসেবে তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রহরী জামায়াতে ইসলামী, শ্রমিক কল্যাণ ফেডারেশন ও ইসলামী ছাত্রশিবিরের ওপর চূড়ান্ত আঘাত হানে। তিনি অভিযোগ করেন, তারা এদেশ থেকে ইসলামী আন্দোলন ও তার নেতৃত্বকে মুছে ফেলার প্রথম পরিকল্পনা হিসেবে ২৮ অক্টোবরকে বেছে নেয়।

​তিনি আরও বলেন, সারাদেশে লগি বৈঠার তাণ্ডব চালিয়ে তারা শহীদ মুজাহিদ, মাসুম, জসিম, হাবিবুরসহ অসংখ্য নেতাকর্মী ও সাধারণ নাগরিককে হত্যা করেছে এবং হাজার হাজার নেতাকর্মীকে পঙ্গু করে দিয়েছে। তিনি সেই দিনের ঘটনাকে রাজনীতির নামে এক ‘জ্বালাও পোড়াও নীতি’ আখ্যা দিয়ে বলেন, তাদের মূল উদ্দেশ্য ছিল ক্ষমতার মসনদ দখল করা।

তিনি দাবি করেন, তারা ভারতের প্রেসক্রিপশনে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিলিয়ে দিয়ে দেশ ও জাতির উপর বর্বর আঘাত হেনেছিল।

​মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেন, সেদিন জামায়াতের কর্মীরা জীবন বাজি রেখে নেতৃবৃন্দকে রক্ষা করায় তাদের একটি বড়ো পরিকল্পনা নস্যাৎ হয়ে যায়। তিনি বিশ্বাস করেন, দেশপ্রেমিক জামায়াতের নেতৃত্ব থাকতে এদেশকে ভারতের অঙ্গরাজ্য পরিণত করা যাবে না—এই বিশ্বাস তাদের ছিল।
পরবর্তীতে তথাকথিত মানবতা বিরোধী অপরাধের নামে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে জামায়াত নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে বলেও তিনি মন্তব্য করেন। তিনি শহীদ নেতৃবৃন্দের আত্মত্যাগের ফসল ‘জুলাই বিপ্লবের’ মাধ্যমে আল্লাহ ফিরিয়ে দিয়েছেন বলে উল্লেখ করেন এবং বলেন, আজকের গণজোয়ার সৃষ্টিতে ২৮ অক্টোবরের ভূমিকা অনস্বীকার্য।

​২৮ অক্টোবরের স্মৃতি ভুলবার নয় উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ ও তার দোসররা লগি বৈঠার তাণ্ডব চালিয়ে ঢাকা সহ সারাদেশে মানুষ হত্যার যে পৈশাচিক দৃশ্যের অবতারণা করেছিল, তা মানবজাতির ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় হিসেবে রচিত হয়েছে। তিনি এই ঘটনার মূল মাস্টারমাইন্ড হিসেবে প্রণব মুখার্জি সহ তৎকালীন ভারতীয় দাদাদের অভিযুক্ত করেন এবং বলেন, তারা এদেশের ইসলাম প্রিয় জনতার উত্থানে ভীত ছিল এবং এমন একটি দলকে ক্ষমতায় বসাতে চেয়েছিল যারা স্বাধীনতা সার্বভৌমত্ব সহজে তাদের হাতে তুলে দিবে। আর সেই দলটি ছিল আওয়ামী লীগ ও তাদের ১৪ দলীয় জোট।

​উক্ত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াত আমীর মাওলানা আবদুল জব্বার, নায়েবে আমীর মাওলানা আব্দুল কাইয়ূম, মহানগরী জামায়াত সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন ও এইচ এম নাসির উদ্দিন, মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি হাফেজ আব্দুল মোমিন, সিদ্ধিরগঞ্জ পশ্চিম থানার আমীর মাহাবুব আলম, বন্দর দক্ষিণ থানা আমীর মাওলানা ফজলুল হাই জাফরী, ইঞ্জিনিয়ারস ফোরাম সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল হাই, মহানগরী কর্ম পরিষদ সদস্য ফরিদ উদ্দিন আহমেদ, বিশিষ্ট শিক্ষাবীদ ওমর ফারুক সহ জামায়াত নেতৃবৃন্দ।

পরে

ফতুল্লায় ৭০ পিছ ইয়াবা সহ আটক ১

আগে

আগে

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.