বিজয় বার্তা ২৪ ডট কম
নাসিক ২৭নং ওয়ার্ডের অন্তর্গত ফুলহর ঈদগাহ ময়দানে ফুলহর যুব সমাজের উদ্যোগে পহেলা মহরম উপলক্ষ্যে আয়োজিত ৩দিন ব্যাপী ৬ষ্ঠ বার্ষিক মাহফিলের ৩য় ও শেষ দিন বুধবার বাদ এশা আলহাজ্ব আঃ বারেক মেম্বারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে নাসিক ২৭নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আলহাজ্ব শেখ আলমগীর (আপেল) জানান ‘আমি একজন সাধারণ মানুষ, আমি সমাজের একজন বন্ধু হতে চাই, আপনাদের পাশে থাকতে চাই। বর্তমান সময়ে আমরা জঙ্গি, মাদক ও সন্ত্রাসের মত নানান সমস্যা মোকাবেলা করছি, তবে নবী করিম সাঃ এর জীবনাদর্শ অনুসরণ করলে জঙ্গি, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন সম্ভব। তাছাড়া দুনিয়া ও আখিরাতে শান্তি পাওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে এই মহামানবকে অনুকরণ করা। আপনাদের বাড়ির ভাড়াটিয়া বা যে কোন লোকের চলাফেরা ব্যাতিক্রম দেখলে জনপ্রতিনিধি বা প্রশাসনকে খবর দিন। সবাই একসাথে কাজ করলেই এগুলো নির্মূল করা যাবে ইনশাল্লাহ। অন্যায় যতই মাথাচাড়া দিক না কেন একদিন তা পরাজিত হবেই। দুনিয়ার মোহ, লোভ কমিয়ে আমাদের ত্যাগী মানসিকতার মানুষ হতে হবে, তাহলেই সমাজে শান্তি বিরাজমান থাকবে। আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে আমি ২৭নং ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রার্থী হবার বিষয়ে আশাবাদী। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং সবাই সৎ লোকের পাশে থেকে সততার পক্ষে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করছি’। উক্ত মাহফিলে বাংলার প্রখ্যাত ওলামায়ে কেরামগণ গুরুত্বপূর্ণ ইসলামী আলোচনা রাখেন। উক্ত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ধামগড় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাসুম আহম্মেদ। তাছাড়া শিশু, কিশোর, যুবক, বৃদ্ধ সহ নানান বয়সী ইসলামী তৌহীদি জনতাকে উপস্থিত থেকে গভীর রাত পর্যন্ত ইসলামী আলোচনা মনোযোগ দিয়ে শ্রবন করতে দেখা গেছে।
