বিজয় বার্তা ২৪ ডট কম
জ্বালানি তেল, ইউরিয়া সার, নিত্যপণ্যের দাম ও পরিবহন ভাড়া কমানোর দাবিতে আগামী ২৫ আগস্ট ২০২২ বাম গণতান্ত্রিক জোটের দেশব্যাপী অর্ধদিবস হরতালের সমর্থনে আজ বিকাল ৪ টায় নিতাইগঞ্জ, ডিআইটি, টানবাজার, নয়ামাটি, দিগ বাবুর বাজার, কালির বাজারসহ নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন স্থানে গণসংযোগ,পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়। এ সময়ে পথসভাগুলিতে সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোট নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক ও বাসদ নারায়ণগঞ্জ জেলার আহŸায়ক কমরেড নিখিল দাস। বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি নারায়ণগঞ্জ জেলার সভাপতি হাফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্ত্তী, বাসদের জেলার সদস্য সচিব আবু নাঈম খান বিপ্লব, সদস্য সেলিম মাহমুদ, এস এম কাদির, সিপিবির জেলা সদস্য বিমল কান্তি দাস, ইকবাল হোসেন প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, বেআইনিভাবে জ¦ালানি তেলের দাম সরকার বাড়িয়েছে। একদিকে মাননীয় প্রধান মন্ত্রী বলেছিলেন পেট্রোল এবং অকটেন আমাদের দেশেই উৎপাদন হয় এবং পর্যাপ্ত রয়েছে। তারপরও পেট্রোল এবং অকটেনের দাম বাড়িয়েছে। ডিজেলের দাম বাড়ানোর ফলে বাস ভাড়া ও কৃষকের সেচ খরচ বেড়েছে। নিত্যপণ্যের বাজার উর্ধমুখী। বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে সরকার সর্ম্পূন ব্যর্থ। গত ১৫-১৬ দিনে শুধু মাত্র মুরগীর বাচ্চা, ডিম ও মাংসের মুরগীর দাম বাড়িয়ে ভোক্তা ও ক্ষুদ্র খামারিদের কাছ থেকে ৫১৮ কোটি টাকা লুটে নিয়েছে পোল্ট্রি খাতের বৃহৎ কোম্পানী গুলো। বাণিজ্য মন্ত্রী টিপু সুলতান সংবাদ সম্মেলনে বলেন,” তেলের মূল্য বৃদ্ধিতে ট্রান্সপোর্ট খরচ সর্বোচ্চ ৫০পয়সা বাড়তে পারে প্রতি কেজি চালে। অথচ দাম বেড়েছে ৪টাকা করে। এর কোন যুক্তি নেই”। মানুষের আয় বাড়েনি অথচ ব্যয় দ্বিগুণ বেড়েছে। ফলে সাধারণ মানুষ তাদের খাবার কমিয়ে দিয়েছে। অথচ মন্ত্রীরা বলছেন বেহেস্তে আছে, কেউ বলছেন জনগণ সুখে আছে, কারণ তারা কাপড়বিহীন নেই। এভাবে সরকার ও তার মন্ত্রীরা জনগণের সাথে তামাশা করছে। বিশ^ বাজারে তেলের দাম বাড়ার কথা বলে দাম বাড়ালেও বাস্তবে উল্টোটা হচ্ছে, অর্থাৎ বিশ^বাজারে দাম কমছে। তেলের দাম কম থাকলে পাশের দেশে পাচার হয়ে যাবে, এটিও সঠিক নয়। তাহলে প্রশ্ন আসে আমাদের বিজিবি কী করে? সরকার বলছে ৮ হাজার কোটি টাকা ঘাটতি পূরণ করতে তারা তেলের দাম বাড়িয়েছে। কিন্তু গত ৭ বছরে যখন বিশ^বাজারে দাম কম ছিল তখন বিপিসি ৪৮ হাজার কোটি টাকা লাভ করেছিল। সরকার ইউরিয়া সারের দাম কেজি প্রতি ৬ টাকা বাড়িয়েছে। এতে সার, ডিজেলের দাম বৃদ্ধির ফলে কৃষিতে বিঘা প্রতি ১২ শত টাকা খরচ বাড়বে কৃষকের । বাড়তি টাকার জোগান না দিতে পারায় উৎপাদন কমে যাবে।
নেতৃবৃন্দ আরও বলেন, সারের দাম, তেলের দাম বাড়ার সাথে সাথে এখন আবার পানি, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ার তৎপরতা শুরু করেছে। বর্তমান সরকার ভোট ডাকাতির সরকার, ফলে জনগণের প্রতি তাদের কোন দায় নেই। দুর্নীতি-লুটপাট-দলীয়করণ চলছে সর্বত্র। উন্নয়নের ঢাক-ঢোল পিটিয়ে জনগণের উপর দূর্ভোগ চাপিয়ে দিচ্ছে প্রতিনিয়ত। বাম গণতান্ত্রিক জোট বর্তমান সরকারের দুর্নীতি-দুঃশাসনের বিরুদ্ধে ও জ¦ালানি তেল, ইউরিয়া সার ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে আগামী ২৫ আগস্ট ২০২২ অর্ধবেলা ভোর ৬টা থেকে ১২ টা হরতাল ডেকেছে। জনস্বার্থে এই হরতালকে সফল করার জন্য নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহŸান জানান নেতৃবৃন্দ।

