বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসী এলাকায় অবস্থিত গাজী টায়ার কারখানার আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। রোববার (২৫ আগস্ট) রাত ১০টার দিকে কারাখানাটিতে আগুন লাগে। ২১ ঘণ্টা পর সোমবার (২৬ আগস্ট) রাত ৭টা ০৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের পরিচালক (প্রশিক্ষণ পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল মো. রেজাউল করিম এ তথ্যটি নিশ্চিত করেছেন।
লে. কর্নেল মো. রেজাউল করিম বলেন, ফায়ার সার্ভিসের ১২ ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। হতাহতের বিষয়ে এখনই বলা যাচ্ছে না।
নিখোঁজদের তালিকা প্রসঙ্গে জানতে চাইলে ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রেজাউল করিম সাংবাদিকদের বলেন, ‘ভিক্টিম লিস্ট তৈরির দায়িত্ব স্থানীয় প্রশাসন ও পুলিশের৷ আগুন নির্বাপন করাই আমাদের প্রথম দায়িত্ব৷ ভিক্টিম লিস্টের দিকে আমাদের নজর নেই৷ আমরা সকাল পর্যন্ত ১৪ জনকে জীবিত উদ্ধার করেছি৷ তাদের স্বজনদের নিকট পাঠিয়ে দিয়েছি৷’
কারখানার প্রধান ফটকে ফায়ার সার্ভিসের সদস্যরা তালিকা করছিলেন৷ এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘সে ব্যাপারে কোনো তথ্য আমার জানা নেই৷ কেউ তালিকা করে থাকলে তাকে জিজ্ঞেস করতে পারেন৷ কেননা আমিও কিছুটা ডাউটের (সন্দেহ) মধ্যে পড়ে গেছি যে (তালিকা করার) এ তথ্যটা আপনাদের কে দিলো৷ আমরা তো কখনও কোনো অগ্নিকান্ডের ঘটনায় কোনো তালিকা করি না৷’
আমরা উদ্ধার কাজ এখনো শুরু করতে পারিনি কারণ ভবনটিতে অস্বাভাবিক আগুনের তাপ রয়েছে। তাপমাত্রা স্বাভাবিক হলেই উদ্ধার কাজ শুরু করা হবে।
তবে, লেফটেন্যান্ট কর্নেল রেজাউল করিম বিকেলে গণমাধ্যমকে জানিয়েছিলেন, গাজী গ্রুপের টায়ার তৈরির কারখানায় দুর্বৃত্তদের দেওয়া আগুনের ঘটনায় অন্তত ১৭৪ জন নিখোঁজ আছেন।
প্রতিষ্ঠানটির প্রধান ফটকের সামনে ভীড় জমিয়েছে নিখোঁজ দাবিকৃত স্বজনরা। নিখোঁজদের ফিরে দাওয়ার দাবি জানান স্বজনরা

