বিজয় বার্তা২৪ ডটকমঃ
ফুটবলের হাত ধরে শান্তির পথে এগুতে চায় দুই কোরিয়া। শুধু তাই নয় ২০৩০ বিশ্বকাপের যৌথ আয়োজক-ও হতে চায় এই দুই দেশ। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর দক্ষিণ কোরিয়া সফরে, এমনটাই জানিয়েছেন দেশটির নব নির্বাচিত প্রেসিডেন্ট মুন জে ইন।
২০০২ সালে দক্ষিণ কোরিয়া আর জাপানে, শেষবার মতো বসেছিলো ‘দ্যা গ্রেটেস্ট শো অন দ্যা আর্থ’। আগামী ২০১৮তে রাশিয়ায় আর ২০২২ বিশ্বকাপ হবে কাতারে।
তাইতো ২০২৬ বিশ্বকাপের জন্য বিড করতে পারবে না এশিয়ার কোন দেশ। তাইতো ‘মুন’ স্বপ্ন দেখছেন ২০৩০ বিশ্বকাপের আয়োজক হোক দুই কোরিয়া।
আর এতে, দুই চির বৈরী দেশের মধ্য যুদ্ধের দামামা বন্ধ হয়ে, শান্তি ফিরে আসবে বলেই মত তার। আর এ জন্য ফিফা সভাপতির হস্তক্ষেপ-ও কামনা করেন মুন জে ইন।
