বিজয় বার্তা ২৪ ডট কম
আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ১৭ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন আব্দুল করিম বাবু। এসময় বীরমুক্তিযোদ্ধাদের ও স্থানীয় মুরুব্বী ও যুব সমাজকে সাথে নিয়ে তিনি এই মনোনয়ন পত্র জমা প্রদান করেন। সোমবার দুপুরে নারায়ণগঞ্জ নির্বাচন কমিশন অফিস থেকে এই মনোনয়ন পত্র জমা প্রদান করেন তিনি।
আব্দুল করিম বাবু বলেন, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যেন আমার মায়ের আদেশ অনুযায়ী মানব সেবায় নিজেকে বিলিয়ে দিতে পারি। ১৭ নং ওয়ার্ডবাসীর উন্নয়নে আমি ছিলাম আছি এবং থাকবো। আমি শতভাগ আশাবাদী আমার ওয়ার্ডবাসী তাদের মূল্যবান ভোটটি আমাকে দিয়ে জয়যুক্ত করবেন।
মনোনয়ন পত্র ক্রয়ের সময় উপস্থিত ছিলেন ১৭ নং ওয়ার্ডের বীরমুক্তিযোদ্ধা, স্থানীয় পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় মুরব্বিগন ও এলাকার যুব সমাজ।

