BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
এপ্রিল ১১, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

১৩ মণ স্বর্ণ ও ১০ বোতল মদের ব্যাখ্যা দিতে মালিকরা আদালতে যাবেন আজ

BIjoyBarta24 by BIjoyBarta24
মে ২৩, ২০১৭
in জাতীয়
0
আপন জুয়েলার্সের তিন মালিককে জিজ্ঞাসাবাদ চলছে
0
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিজয় বার্তা২৪ ডটকমঃ

আপন জুয়েলার্সের জব্দ করা সাড়ে ১৩ মণ স্বর্ণের ব্যাখ্যা দিতে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরে যাচ্ছেন প্রতিষ্ঠানটির মালিক দিলদার আহমেদ সেলিম। এছাড়া বনানীর রেইনট্রি হোটেলে দুই ছাত্রী ধর্ষণের ঘটনার পর হোটেলটি তল্লাশি চালিয়ে উদ্ধার করা ১০ বোতল মদের ব্যাখ্যা দিতে যাবেন হোটেলটির মালিক শাহ মোহাম্মদ আদনান হারুন।
মঙ্গলবার কাকরাইলের শুল্ক গোয়েন্দা অধিদপ্তরে যাওয়ার কথা রয়েছে তাদের।গত ১৪ ও ১৫ মে রাজধানীতে আপন জুয়েলার্সের ছয়টি বিক্রয় কেন্দ্রে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ১৩ মণ স্বর্ণ এবং ৪২৭ গ্রাম হীরা জব্দ করে শুল্প গোয়েন্দারা। এর মধ্যে প্রথম দিনের অভিযানে চারটি বিক্রয়কেন্দ্রে জব্দ করা হয় ২৮৬ কেজি স্বর্ণালঙ্কার এবং ৬১ গ্রাম হীরা। আর দ্বিতীয় দিন প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে জব্দ করা হয় ২১২ কেজি স্বর্ণালঙ্কার। সব মিলিয়ে জব্দ করা স্বর্ণের পরিমাণ ১৩ মণ ৩৫ কেজি।
এসব স্বর্ণের বিষয়ে ব্যাখ্যা দিতে গত ১৭ মে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরে যান আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ সেলিম। সেদিন শুল্ক গোয়েন্দা অধিদপ্তরে হাজির হলেও আটক হওয়া সাড়ে ১৩ মণ স্বর্ণ ও ৪২৭ গ্রাম হীরার ব্যাপারে কোনো সঠিক ব্যাখ্যা দিতে পারেননি তিনি। এরপর তাকে আবারও তলব করা হয়।আপন জুয়েলার্সের মালিক ছাড়াও আজ তলব করা হয়েছে রেইন ট্রি হোটেলের মালিক শাহ মোহাম্মদ আদনান হারুনকে। শুল্ক গোয়েন্দারা জানিয়েছেন, গত জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে ভ্যাট নিবন্ধন হলেও কোনো অর্থ পরিশোধ না করে আট লাখ ১৫ হাজার টাকা ভ্যাট ফাঁকি দিয়েছে রেইন ট্রি কর্তৃপক্ষ। এছাড়া হোটেলটি থেকে ১০ বোতল মদ উদ্ধার করা হয়েছে। যদিও তাদের মদ বিক্রির অনুমোদন নেই।
গত ১৫ মে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের পক্ষ থেকে রেইনট্রি হোটেলের ব্যবস্থাপনা পরিচালক আদনান হারুনকে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরে হাজির হয়ে  হোটেলে পাওয়া মদের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হলেও শারীরিক অসুস্থতার কথা বলে তিনি সেদিন হাজির হননি। পরে তার করা সময় আবেদন বিবেচনা করে ২৩ মে হাজির থাকতে বলা হয়।
শুল্ক গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদ ঠেকাতে নানা ধরনের কৌশল অবলম্বন করেও ব্যর্থ হন আদনান হারুন। এজন্য হাজিরার আগের দিন শুল্ক গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদ ঠেকাতে হাইকোর্টে রিট করেন তিনি। তবে আবেদনের পর বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের নোটিশ এক মাসের জন্য স্থগিত করে দেন। আবার এই নোটিশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, নেই বিষয়ে রুলও জারি করা হয়।হাইকোর্ট বেঞ্চের এই আদেশের পর রাষ্ট্রপক্ষ বিষয়টি নিয়ে যায় চেম্বার বিচারপতির কাছে। আর শুনানি শেষে তিনি হাইকোর্টের আদেশের কার্যকারিতা স্থগিত করে দেন।
শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ সাইফুর রহমান ঢাকাটাইমসকে বলেন, ‘আমরা এখন পর্যন্ত আশা করছি ওনারা আজ শুল্ক গোয়েন্দা অধিদপ্তরে আসবেন। এবং ওনাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের ব্যাপারে ব্যাখ্যা দেবেন। ওনারা যদি না আসেন তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে আমরা আশবাদী ওনারা আইনের প্রতি শ্রদ্ধা রেখেই অধিদপ্তরে আসবেন।’

পরে

রমজানে বাড়বে না পেঁয়াজের দাম

আগে

আজ সারাদেশে প্রাইভেট প্রাকটিস করবে না চিকিৎসকরা

আগে
আজ সারাদেশে প্রাইভেট প্রাকটিস করবে না চিকিৎসকরা

আজ সারাদেশে প্রাইভেট প্রাকটিস করবে না চিকিৎসকরা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.