বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩নং ওর্য়াডে আজ সোমবার ০৫ই মার্চ ২০১৮ইং থেকে মশা নিধনের জন্য ১৩নং ওয়ার্ডে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সহায়তায় ও কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদের উদ্যোগে হন্ড্যা স্প্রে মেশিনে মশার ঔষুধ স্প্রে শুরু হয়েছে। আজ মাসদাইর, গলাচিপা, জামতলা, আল্লামা ইকবাল রোড, ডি.এন রোড, চাষাড়া বালুর মাঠ আবাসিক এলাকায় হ্যান্ড স্প্রে মেশিনে মশার ঔষুধ স্প্রে করার মাধ্যমে মশা নিধন অভিযান শুরু হয়। পর্যায়ক্রমে ১৩নং ওয়ার্ডে প্রতিটি এলাকায় ঔষধ ছিটানো হবে। আগামীকাল সন্ধ্যায় ১৩নং ওয়ার্ডে ফগার মেশিনে মশার ঔষুধ স্প্রে করা হবে।
