বিজয় বার্তা ২৪ ডট কম
সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আ স ম হান্নান শাহ’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে গনমাধ্যমে বিবৃতি প্রদান করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাড. আবুল কালাম।
বিবৃতিতে অ্যাড. আবুল কালাম আরো উল্লেখ করেন, “বীরের মৃত্যু নেই” চলমান গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ও সেনা সমর্থিত কথিত ১/১১ সরকারের সময়ে তার সাহসী ভূমিকা জাতি চিরদিন স্মরন রাখবে। সেই সাথে তিনি শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ এবং মরহুমের পরিবার যাতে এ শোক সইতে পারে সে জন্য মহান আল্লাাহ’র দরবারে দোয়া কামনা করেছেন।
উল্লেখ্য, গত ১১ সেপ্টেম্বর রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে হান্নান শাহকে সিঙ্গাপুরে নেওয়া হয়। র্যাফেল হার্ট হাসপাতালের চিকিৎসক ডা. অ্যালভিন এনজির নেতৃত্বে একদল চিকিৎসক হান্নান শাহ’র শরীরে অস্ত্রোপচার করেন। অবশেষে গতকাল ভোরে সিঙ্গাপুরের র্যাফেল হার্ট সেন্টারে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি……রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন।
