বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা’র হাজীগঞ্জ এলাকার মৃত- নাসির উদ্দিনের বড় ছেলে সাবেক নারায়নগঞ্জ শহর যুবলীগ এর যুগ্ম সম্পাদক ওহিদুর রহমান জুয়েল (৫১) ২৬ জানুয়ারী বুধবার সন্ধ্যা ৬.২০ ঘটিকার সময় হাজীগঞ্জে নিজ বাস ভবনে সকলের মায়া ত্যাগ করে পৃথিবীর বুক থেকে চীর বিদায় নেন(ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
৩ ভাই এর মধ্যে বড় ছিলেন জুয়েল। মৃত্যুকালে এক স্ত্রী ও দুই ছেলে জয় (১৮) ও হাবিব (১৭) কে রেখে যান।
জুয়েলের এ অকাল মৃত্যুতে তাঁর পরিবার, আত্মীয় স্বজন,বন্ধুবান্ধব,শুভাকাঙ্ক্ষী সহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।
দীর্ঘ বছর কিডনি জনিত জটিল রোগে ভূগছিলেন। তাঁর এ চিকিৎসা ব্যায়ে সরকারি ও দলীয় ভাবে তেমন কোন আর্থিক সহযোগিতা না পেয়ে সঠিক চিকিৎসার অভাবে নাবালক দু শিশুকে এতিম করে অকালেই এ পৃথিবী থেকে চীর বিদায় নিলেন।
২৭ জানুয়ারী বৃহস্পতি বার সকাল ১০টায় তাঁর নামাজে যনানা অনুষ্ঠিত হবে হাজীগঞ্জ বাজারে।
পরিবারের পক্ষ থেকে জুয়েল এর আত্মার মাগফিরাত কামনায় সকলের নিকট দোয়া কামনা করেন।

