BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
এপ্রিল ১২, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

হজ পালন শেষে দেশে ফিরলেন খালেদা জিয়া

bijoy barta by bijoy barta
সেপ্টেম্বর ২২, ২০১৬
in রাজনীতি
0
হজ পালন শেষে দেশে ফিরলেন খালেদা জিয়া
0
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিজয় বার্তা ২৪ ডট কম

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের ইকে ৫৮৬ ফ্লাইটে ঢাকা হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

এর পর বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সেরে বিকাল ৫টা ২৫ মিনিটে গুলশানের বাসার উদ্দেশে রওনা দেন খালেদা জিয়া।

এর আগে সৌদি বাদশার আমন্ত্রণে ৭ সেপ্টেম্বর সৌদি আরব যান তিনি। হজ পালনকালে লন্ডন থেকে তার বড় ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবারের সদস্যরাও হজে অংশ নেন।

এদিকে খালেদা জিয়ার দেশে ফেরা উপলক্ষে কুড়িল-বিশ্বরোড থেকে বিমানবন্দর পর্যন্ত রাস্তায় দুই পাশে ঢাকা মহানগর বিএনপি, জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মী ও সমর্থকরা ব্যাপক শোডাউনের চেষ্টা করেন।

খালেদা জিয়ার ছবি সম্বলিত পোস্টার, ব্যানার, ফেস্টুন নিয়ে তারা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে স্লোগান দেন। দলের চেয়ারপারসনকে হাত নেড়ে অভিবাদন জানান।

তবে নিরাপত্তার স্বার্থে বিএনপির নেতা-কর্মী ও সমর্থকদের বিমানবন্দরের ভেতরে ঢুকতে দেয়নি পুলিশ। বিমানবন্দর মোড়েই তাদের আটকে দেওয়া হয়। এ নিয়ে পুলিশের সঙ্গে বাক-বিতণ্ডা জড়িয়ে পড়েন কেউ কেউ।

খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, মো. শাহজাহান, নিতাই রায় চৌধুরী, আবদুল আউয়াল মিন্টু, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, মুজিবুর রহমান সারোয়ান, সহ সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।

জানা গেছে, হজ পালন শেষে সৌদি আরবের মদিনা শরিফ থেকে একই বিমানে পরিবারের সদস্যদের সঙ্গে দুবাই এসে ছেলে ও পরিবারের অন্য সদস্যদের বিদায় জানিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হন বেগম খালেদা জিয়া।

পরে

নবীর হোসেন, মোতালিব ও সখিনা বেগম ধামগড় ইউপি’র প্যানেল চেয়ারম্যান মনোনীত

আগে

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৬ বাংলাদেশি নিহত

আগে
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৬ বাংলাদেশি নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৬ বাংলাদেশি নিহত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.