বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ নগরীর প্রধান প্রধান সড়কের ফুটপাত থেকে হকার উচ্ছেদ ও যানজট নিরসনের লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের হল রুমে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের উদ্যোগে এই মতবিনিময় সভা
অনুষ্ঠিত হয়।
নাসিক প্রশাসক ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান এর সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, মহানগর বিএনপি যুগ্ন আহবায়ক ফতে রেজা রিপন, নারায়ণগঞ্জ মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, হেফাজত ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আব্দুল আউয়াল, নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন, ত্বকী মঞ্চের আহ্বায়ক রাফিউর রাব্বি প্রমূখ।
উপস্থিত বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে নাসিক প্রশাসক ফুটপাত থেকে হকার উচ্ছেদ এবং যানজট মুক্ত নারায়ণগঞ্জ সম্পর্কে আলোচনা করেন। আগামী ১৩ এপ্রিল নারায়ণগঞ্জ বিবি রোড থেকে হকার উচ্ছেদ ও যানজট নিরসনের লক্ষ্যে অভিযান পরিচালনা করা হবে মর্মে জানান।
উল্লেখ্য, আলোচনা সভা চলাকালে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু এবং খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরের সেক্রেটারি ইলিয়াছুর রহমানের মধ্যে বাক-বিতন্ডা হয়। পরবর্তীতে উপস্থিত নেতৃবৃন্দের হস্তক্ষেপে সমাধান করা হয়।

