বিজয় বার্তা ২৪ ডট কম
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত পিপি এ কে এম ওমর ফারুক নয়ন এর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (২১ জুন) সন্ধায় রূপগঞ্জের চারিতালুক মধ্যপাড়া মহসিন মেম্বারের বালুর মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম যুগ্ম আহŸায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনিসুল ইসলাম সানি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর জাসাসের সভাপতি মোঃ স্বপন চৌধুরী, জেলা জাসাসের সিনিয়র সহ সভাপতি ডা. এম এ লতিফ তুষার , সহ সভাপতি সামসুল আহসান রোমান, নারায়ণগঞ্জ সদর থানা জাসাসের সাধারণ সম্পাদক এড. এস এম গালিব। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জাসাসের সহ সভাপতি এড. মহসিন শেখ, হাজী শহীদুল ইসলাম রিপন, জেলা জাসাসের সহ সাংগঠনিক সম্পাদক আব্বাস উদ্দিন আশিক, জেলা জাসাসের দপ্তর সম্পাদক এস এম হালিম মুসা, নারায়ণগঞ্জ মহানগর জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের সভাপতি হারুন অর রশিদ মুকুল,নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহŸায়ক কমিটির সদস্য শেখ মাগফুর ইসলাম পাপন, রূপগঞ্জ থানা জাসাস সভাপতি আনোয়ার হোসেন সুমন, সিনিয়র সহ সভাপতি ওয়াজেদ মিয়া, সাধারণ সম্পাদক মিছির আলি, সাংগঠনিক সম্পাদক আব্দুছ ছাত্তার, তারাবো পৌর জাসাসের সভাপতি মোঃ রনি, সাধারণ সম্পাদক মাহফুজ মিয়া, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন প্রমুখ।
আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান না থাকলে এ দেশ কখনো স্বাধীন হত না। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছেন এবং তার নেতৃত্বে স্বাধীনতাকামী জনগণ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। স্বাধীনতা সংগ্রামে শহীদ জিয়ার অবদান অনস্বীকার্য। তিনি ৭৫ পরবর্তী এদেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকীকরণ, বিচার প্রশাসনকে নিরপেক্ষ, সংবাদপত্রের স্বাধীনতা, মানুষের বাক স্বাধীনতাকে ফিরিয়ে দিয়ে এদেশের মানুষের মনে স্থান করে নিয়েছেন। তিনি এদেশে বহু দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। শহীদ জিয়ার আদর্শের সৈনিক হিসাবে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় আমাদের সংগ্রাম আন্দোলন চলমান থাকবে।
তিনি আরো বলেন, গত ১৭ বছর ধরে পতিত স্বৈরাচার আওয়ামী লীগ বিএনপির নেতা কর্মীদের ওপর অত্যাচার নির্যাতনের স্ট্রিম রোলার চালিয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ অসংখ্য দলীয় নেতা কর্মীদের হামলা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের অধীনে থেকেও আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছি। এদেশ ছেড়ে পালিয়ে যাইনি। ফ্যাসিস্ট সরকারের পতন হলেও জনগণের সরকার আজও প্রতিষ্ঠিত হয়নি।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তাঁর কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর রূহের মাগফিরাত কামনা ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়াম্যান তারেক রহমান এর সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়। আলেচনা ও দোয়া মাহফিল শেষে দূস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

