বিজয় বার্তা ২৪ ডট কম
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি প্রতিযোগিতা-২০১৯ এর শুভ উদ্বোধন করেছেন জেলা পুলিশ সুপার হারুন অর রশিদ’র পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) মনিরুল ইসলাম।
মঙ্গলবার বিকেলে পুলিশ লাইনস মাঠে এই প্রতিযোগীতার উদ্বোধন করা হয়।
এ সময় নারায়ণগঞ্জ জেলার সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ সহ পুলিশ লাইন্সের কর্মকর্তাবৃন্দগণ উপস্থিত ছিলেন।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মনিরুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জনাব সুবাস চন্দ্র সাহা খেলোয়ারদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন এবং কুশল বিনিময় করেন।
